জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ঢাকা বোর্ডের নির্দেশনা © ফাইল ছবি
আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সদস্য সচিব ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা যে আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, সেগুলো হলো- এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস ও এফএক্স-৯৯১সিডব্লিউ।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত এই আটটি মডেলের পাশাপাশি সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে। তবে অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।
পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর ব্যবহারসংক্রান্ত এই নির্দেশনা অনুসরণের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের অবহিত করা হয়েছে।
