মেট্রোরেলে ইফতার নিয়ে উঠার ব্যাপারে যা জানাল কর্তৃপক্ষ

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ PM
মেট্রোরেল

মেট্রোরেল © টিডিসি ফটো

শুরু হয়েছে মাহে রমজান। রমজানকে সামনে রেখে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশের পাশাপাশি যাতায়াতের সময় খাবার ও ইফতার নিয়ে উঠার ব্যাপারেও বিধিনিষেধ জারি করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

নির্দেশনা অনুযায়ী, ইফতারের সময় মেট্রোরেলে ইফতারসামগ্রী নেওয়া বা খাওয়া যাবে না। তবে যত্রতত্র খালি বোতল ফেলে না রাখার শর্তে যাতায়াতের সময় শুধু ২৫০ মিলিমিটার পানি বহন করা যাবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

১৬ ফেব্রুয়ারি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের জারি করা নির্দেশনায় ইফতারের বিষয়টি উল্লেখ করা হয়। এর আগের বছরগুলোতে রমজানে একই নিয়ম চালু রেখেছিল মেট্রোরেল।

নির্দেশনায় আরও বলা হয়, পবিত্র রমজানে ইফতারের সময় পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যেন না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

এদিকে নতুন নির্দেশনা মেনে আজ সকাল থেকে চলছে মেট্রোরেল। নির্দেশনা অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং সর্বশেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশন অভিমুখে প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ছাড়বে ১০টা ১০ মিনিটে।

তবে শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে মেট্রোরেল চলাচলে সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬