অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’ বড় সংগ্রহ উইন্ডিজের

০১ মার্চ ২০২৬, ০৯:৩৫ PM
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ © সংগৃহীত

যে দল জিতবে, সে দলই যাবে সেমিফাইনালে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেউ কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নেই। শক্ত প্রতিপক্ষ ভারত হলেও আগে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলেছে ক্যারিবীয়রা।

রবিবার (১ মার্চ) ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেন ক্যারিবীয় ওপেনাররা। প্রথম উইকেট জুটিতে আসে ৬৮ রান। ৩৩ বলে ৩২ রান করে আউট হন অধিনায়ক সাই হোপ। অন্য ওপেনার রোস্টন চেজ ২৫ বলে ৪০ রানের ঝরঝরে ইনিংস খেলেন।

তবে মাঝের ওভারগুলোতে দ্রুত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনফর্ম শিমরন হেটমায়ার ১২ বলে ২৭ রান করে বিদায় নেন। শেরফাইন রাদারফোর্ড করেন ৯ বলে ১৪ রান।

শেষদিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। তাদের ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল ১৯ বলে ৩৪ এবং হোল্ডার ২২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।

ভারতের পক্ষে সবচেয়ে সফল জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী। 

‘ভারত ও আমাদের জেন জি আন্দোলনের মিল অমিল’
  • ১৮ অক্টোবর ২০২৬
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬