কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপির মৃত্যু

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ PM
মো. জোয়াহেরুল ইসলাম

মো. জোয়াহেরুল ইসলাম © সংগৃহীত

ভারতের কলকাতায় টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমের ফিনিক্স মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তাকে এক সপ্তাহের বেশি সময় আগে হাসপাতালে ভর্তি করা হয়। শেষদিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের অনুমতি পাওয়া গেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) মিলবে বলে আশা তাদের। এর আগে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর জোয়াহেরুল ইসলাম কলকাতায় এসে নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। তিনি ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9