উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ভারত, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ PM
ভারতে আইসিসিআর স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

ভারতে আইসিসিআর স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ চলছে। এই স্কলারশিপের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের নামকরা সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। আবেদন চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

ভারতে উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে আইসিসিআর স্কলারশিপ। প্রতি বছর আইসিসিআর-এর আওতায় মোট ২০০ জন স্কলারকে নির্বাচন করা হয়। এর মধ্যে ১০০টি ইঞ্জিনিয়রিং সাবজেক্টের জন্য আর ১০০টি নন-ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য। যেমন- স্নাতক ১৪০টি, স্নাতকোত্তর ৪০টি এবং এমফিল ও পিএইচডির জন্য ২০টি।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ‘সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন’ অনুষ্ঠানে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সুবর্ণজয়ন্তী স্কলারশিপ’ নামের একটি স্কিমের ঘোষণা দেন। এ ছাড়া ‘লতা মঙ্গেশকর ডান্স অ্যান্ড মিউজিক স্কলারশিপ’ নামেও একটি স্কিম আছে আইসিসিআর–এর অধীন। এই স্কিমের আওতায় আরও ৫০০ আসন বৃদ্ধি করা হয়।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*আবেদন করার জন্য কোনো ফি লাগবে না;

*হোস্টেল এবং খাবার খরচ;

*প্রতি মাসে উপবৃত্তি হিসেবে স্নাতকে ১৮ হাজার রুপি, স্নাতকোত্তরে ২০ হাজার রুপি ও পিএইচডির জন্য ২২ হাজার রুপি প্রদান করবে;

*যাওয়া-আসার বিমান ভাড়া প্রদান করবে;

*এ ছাড়া চিকিৎসাসহ অন্য সুবিধা পাওয়া যাবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা 

মেডিসিন, প্যারামেডিকেল, ফ্যাশন, আইন ইত্যাদি সংক্রান্ত কোর্স বাদে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোয় স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যায়নের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং পিএইচডির জন্য সর্বনিম্ন বয়সসীমা ৪৫। 

প্রত্যেক শিক্ষার্থীকে ইংরেজির দক্ষতা প্রমাণের জন্য ৫০০ শব্দে একটি প্রবন্ধ লিখতে হবে। টোয়েফল, আইইএলটিএসের স্কোরও জমা দিতে পারেন। যদিও তা বাধ্যতামূলক নয়।

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*ছবি;

*অ্যাকাডেমিক সব মার্কশিট ও সার্টিফিকেট;

*পাসপোর্ট;

*এনআইডি বা জন্ম সনদের ইংরেজি কপি;

*ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট;

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে ইংরেজিতে অনুবাদ করে জমা দেওয়া যাবে। অনুবাদ ছাড়া কাগজপত্র গ্রহণ করা হবে না। আইসিসিআর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপি বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের মেডিকেল বিমা করা বাধ্যতামূলক।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আজারবাইজান, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।

পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9