শেখ হাসিনা কেন লাইভে মুখ দেখান না, বললেন মোহাম্মদ আরাফাত

২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ PM
জুলাই গণঅভ্যুত্থান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

জুলাই গণঅভ্যুত্থান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা © টিডিসি সম্পাদিত

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অবস্থান করে আওয়ামী লীগের ফেসবুক পেজে বিভিন্ন অনুষ্ঠানে ভয়েস কলেই সংযুক্ত হচ্ছেন তিনি। তবে লাইভে ভিডিওতে যুক্ত না হওয়ার কারণ জানিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

আজ শনিবার রাতে জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। 

শেখ হাসিনার ভিডিওতে লাইভে না আসাটা কি দলীয় সিদ্ধান্তের কারণে?— উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘এটা দলীয় কোনো সিদ্ধান্ত না, এটা উনার সিদ্ধান্ত। উনি কেন নিচ্ছেন, কবে উনি দেখা দিবেন, আপাতত উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি ভয়েস কলেই কানেক্টেড হবেন, কথা বলবেন। 

যখন উনার ইচ্ছা হবে উনি দেখা দিবেন। ভিডিওতে আসবেন বা যদি বাংলাদেশে যখন ফিরবেন। তখন তো উনি আর অনলাইনে ফিরতে পারবেন না। ফিজিক্যালি প্রকাশ্য হয়ে ফিরবেন। তখন দেখা যাবে। তাই এটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই আমার।’

চেহারা দেখানোর সঙ্গে নিরাপত্তার কোনো সম্পৃক্ততা আছে? শেষ হাসিনার ভারতে থাকার যে পরিস্থিতি, সেটার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কি না? ভারত সরকার তাকে বলেছে কি না যে, তিনি চেহারা দেখাতে পারবেন না?— উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘না, না। এটা একেবারেই ভিত্তিহীন কথা। এটা উনার ব্যক্তিগত (শেখ হাসিনা) সিদ্ধান্ত। ভারত সরকারের দিক থেকে উনার ওপরে কোনো বিধিনিষেধ নাই।’

জবিতে রসায়ন অলিম্পিয়াডে সেরা ১০, তাইওয়ানে যাওয়ার সুযোগ পাবে…
  • ২৮ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা কেন লাইভে মুখ দেখান না, বললেন মোহাম্মদ আরাফাত
  • ২৮ নভেম্বর ২০২৬
কোটি টাকার যন্ত্রপাতি ফেলে রেখে রোগীকে অন্যত্র রেফার, ২০ টা…
  • ২৮ নভেম্বর ২০২৬
পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
  • ২৮ নভেম্বর ২০২৬
প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষায় সমৃদ্ধ হবে খাদ্যনিরাপত্তা …
  • ২৮ নভেম্বর ২০২৬
শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন স্…
  • ২৮ নভেম্বর ২০২৬