মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ PM
মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার © সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৮ নভেম্বর)  দুপুরে উপজেলা সদরের মেইন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সুজন নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুজন আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অজ্ঞাতনামা আসামি হিসেবে আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানো হচ্ছে।

গার্ডদের ‘মোরগ পোলাও’ খাইয়ে ২ হাজার ভরি সোনা নিয়ে গেলেন তারা
  • ২৮ নভেম্বর ২০২৬
টেস্টকে বিদায় বলছেন মুশফিক
  • ২৮ নভেম্বর ২০২৬
এবার পাকিস্তানি মিলিটারিও লিখল— হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
  • ২৮ নভেম্বর ২০২৬
৩৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যবিপ্রবিতে আন্তবিশ্ববিদ্যালয় ব…
  • ২৮ নভেম্বর ২০২৬
মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
  • ২৮ নভেম্বর ২০২৬
‘শিক্ষকদের পে-স্কেল দেওয়া শেষ হয়নি’
  • ২৮ নভেম্বর ২০২৬