এবার পাকিস্তানি মিলিটারিও লিখল— হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ PM
পাকিস্তান আর্মির লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী ও বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তান আর্মির লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী ও বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর নিয়ে গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সম্বোধন ব্যবহার করেছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, গত বুধবার (২৫ নভেম্বর) পিএমএ সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী। 

পোস্টে হাফিজ উদ্দিন আহমদকে ‘হিজ এক্সেলেন্সি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, যে প্রশিক্ষণকেন্দ্র একসময় তাকে গড়ে তুলেছিল, সেখানেই ফিরে গেছেন তিনি। পুরোনো প্রশিক্ষণস্থলে পা রেখে তার স্মৃতিতে ফিরে আসে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো।

পাকিস্তান সেনাবাহিনীর পোস্টে আরও বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীতে কাটানো বছরগুলোর কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাফিজ উদ্দিন আহমদ। ওই সময়গুলো তার জীবন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি। পিএমএ কেবল তার প্রশিক্ষণকেন্দ্র ছিল না, বরং নিজের বাড়ির মতো ছিল বলেও স্মৃতিচারণ করেন।

পোস্টে জানানো হয়, ১৯৬৬ সালে পিএমএতে যোগ দিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। দীর্ঘ সময় পর সেই একাডেমিতে ফিরে আসা তার জন্য আবেগঘন অভিজ্ঞতা ছিল।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অভিন্ন ঐতিহ্য এবং ভ্রাতৃত্বের সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে পোস্টে। সেখানে দুই দেশের সম্পর্ককে ‘দুই জাতি, এক অভিন্ন ঐতিহ্য ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন’ হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২৩ থেকে ২৯ নভেম্বর পাকিস্তান সফর করছেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন।

‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’
  • ২৮ নভেম্বর ২০২৬
জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নসহ জামায়াতের মজলিসে শূরার অধিবেশ…
  • ২৮ নভেম্বর ২০২৬
গার্ডদের ‘মোরগ পোলাও’ খাইয়ে ২ হাজার ভরি সোনা নিয়ে গেলেন তারা
  • ২৮ নভেম্বর ২০২৬
টেস্টকে বিদায় বলছেন মুশফিক
  • ২৮ নভেম্বর ২০২৬
এবার পাকিস্তানি মিলিটারিও লিখল— হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
  • ২৮ নভেম্বর ২০২৬
৩৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যবিপ্রবিতে আন্তবিশ্ববিদ্যালয় ব…
  • ২৮ নভেম্বর ২০২৬