বরগুনায় পুলিশের গাড়ির সামনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মশাল মিছিল। © সংগৃহীত
বরগুনায় পুলিশের গাড়ির সামনেই মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বরগুনা পৌর এলাকায় এ মিছিল করে তারা।
বরগুনা জেলা স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শেখ রাসেল চত্বর, ফার্মেসি পট্টি ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে নাথপট্টি লেকের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিল চলাকালে ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি উপস্থিত ছিল। ওই গাড়ির ভেতরে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অবস্থান করছিলেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, মিছিলটি বেশ বড় ছিল। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।