ভাইয়ের সাথে সাইকেলে করে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা নিতে যাচ্ছিল ছোট্ট ফারিহা, ফিরল নিথর দেহে

২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ PM
তাসফিয়া ফারিহা

তাসফিয়া ফারিহা © সংগৃহীত

মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা নিতে স্কুলে যাওয়ার পথে মাটিভর্তি অবৈধ গাড়ির (লটাহাম্বার) ধাক্কায় তাসফিয়া ফারিহা (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হন। 

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে স্থানীয় প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণিতে প্রথম ছিল।  আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে। সম্পর্কে তারা ভাই-বোন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল ফারিয়া। আজ সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিল ফারিয়া। পথে কালা মসজিদ এলাকায় পৌঁছালে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি একটি গাড়ি তাদের বহনকারী সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসফিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায়। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, লটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।  

৩১ ডিসেম্বরের আগে এনটিআরসিএর সার্কুলার দেওয়ার দাবি তারেক রহ…
  • ২৮ নভেম্বর ২০২৬
‘মানবাধিকার-মায়ের কান্না-রাষ্ট্রের নিষ্ঠুরতা— শব্দগুলো সম্…
  • ২৮ নভেম্বর ২০২৬
কারাবন্দি মায়ের সাথে মুঠোফোনে শেষবার যে কথা বলেছিল তূর্য
  • ২৮ নভেম্বর ২০২৬
বরিশালে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্…
  • ২৮ নভেম্বর ২০২৬
ফেনীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন
  • ২৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ, আহত অনেক
  • ২৮ নভেম্বর ২০২৬