পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ PM
পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ এ পথে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে নতুন করে টিকিট বিক্রিও বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ।

খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল; তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কবে নাগাদ এ পথে বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ব্যবস্থাপক মো. কাদের জানান, শনিবার সকাল থেকে তারা এ পথে বাস চালিয়েছেন। তবে সন্ধ্যার পর পরিস্থিতি বিবেচনায় বাস চলাচল অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৬টার দিকে জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে খুলনা থেকে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে বাস চলাচল অব্যাহত থাকবে। এ বিষয়ে সন্ধ্যায় একটি সভা আহ্বান করা হয়েছে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলাচল করবে না।

এর আগে, গত ১৮ নভেম্বর গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেন খুলনার পরিবহন মালিকরা।

২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।

৩১ ডিসেম্বরের আগে এনটিআরসিএর সার্কুলার দেওয়ার দাবি তারেক রহ…
  • ২৮ নভেম্বর ২০২৬
‘মানবাধিকার-মায়ের কান্না-রাষ্ট্রের নিষ্ঠুরতা— শব্দগুলো সম্…
  • ২৮ নভেম্বর ২০২৬
কারাবন্দি মায়ের সাথে মুঠোফোনে শেষবার যে কথা বলেছিল তূর্য
  • ২৮ নভেম্বর ২০২৬
বরিশালে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্…
  • ২৮ নভেম্বর ২০২৬
ফেনীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন
  • ২৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ, আহত অনেক
  • ২৮ নভেম্বর ২০২৬