স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

২৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ PM
কানাডায় স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

কানাডায় স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কানাডা। ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। এতে একাধিক স্কলারশিপের সুযোগ রয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ মে ২০২৬।  

সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় কানাডার একটি শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি আধুনিক সুযোগ-সুবিধা, গবেষণাগার ও আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য প্রসিদ্ধ। বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর ৩,০০০ এরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে সুবিধা প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয়টি চিকিত্সা ক্ষেত্রে গবেষণায় অবদানের জন্যও পরিচিত। বিশ্বের ১৩০টির বেশি দেশ থেকে শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষা নিতে আসেন।

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতিটি স্কলারশিপের মূল্যমান আলাদা ও এটি শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়। এগুলোর মধ্যে স্নাতক পর্যায়ে রয়েছে ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এর আওতায়  নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন $10,000 CDN কানাডিয়ান ডলার প্রদান করবে। আরো রয়েছে ইন্টারন্যাশনাল ব্যাকালোরেট (আইভি) এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন $২0,000 CDN কানাডিয়ান ডলার প্রদান করবে। এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়েও রয়েছে বিভিন্ন ধরনের বৃত্তির ব্যবস্থা। কানাডিয়ান সংস্কৃতি অন্বেষণ ও কানাডায় উচ্চশিক্ষা অর্জনের এক চমৎকার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

অধ্যয়নের ক্ষেত্র

স্নাতকের বিষয়গুলো হলো: সমাজ ও আইন; কৃষি, উদ্ভিদ ও প্রাণি-বিজ্ঞান; গণিত, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও পদার্থবিজ্ঞান; ব্যবসা ও অর্থনীতি; লাইফ সায়েন্স ও কেমিস্ট্রি; স্বাস্থ্যবিজ্ঞান; ইতিহাস, সংস্কৃতি ও শিল্প; আদিবাসী স্টাডিজ এবং ভাষা ও যোগাযোগ।

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতক ডিগ্রিতে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রি থাকতে হবে। পিএইচডির জন্য আবেদনে আগ্রহীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজিতে দক্ষ হতে হবে ও ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর (আইইএলটিএস, টোফেল) জমা দিতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার ভর্তিচ্ছু একটি প্রোগ্রাম খুঁজে নিতে হবে। তারপরে ভর্তির প্রয়োজন বিষয়গুলো জেনে নিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ মে ২০২৬।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬