কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের সুযোগ

১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ০১:১২ PM
কানাডার ৬ বিশ্ববিদ্যালয়

কানাডার ৬ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

উন্নত শিক্ষাব্যবস্থা, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, স্কলারশিপের সুযোগ এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সম্ভাবনার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জনপ্রিয় গন্তব্য কানাডা। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা ধরনের মেধাভিত্তিক বৃত্তি ও টিউশন ফি ছাড়ের সুযোগ। 

এসব স্কলারশিপের মাধ্যমে স্নাতক থেকে শুরু করে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার খরচ কমানোর সুযোগ পান শিক্ষার্থীরা।

১. ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে যেকোনো দেশের শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়টি স্নাতক পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একাধিক মেধাভিত্তিক বৃত্তি দিয়ে থাকে।

সুযোগ-সুবিধা:
ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ১০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়।

ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট (আইবি) এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আওতায় যোগ্য শিক্ষার্থীরা ২০ হাজার কানাডিয়ান ডলার পান।

ইউএসএস্ক এন্ট্রান্স স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়।

জর্জ অ্যান্ড মার্শা আইভানি প্রেসিডেন্টস ফার্স্ট অ্যান্ড বেস্ট স্কলারশিপের আওতায় চার বছরে মোট ৪০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়। প্রতিবছর পাওয়া যায় ১০ হাজার ডলার।

চ্যান্সেলরস স্কলারশিপের আওতায় চার বছরে মোট ৩০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়। প্রতিবছর পাওয়া যায় ৭ হাজার ৫০০ ডলার।

এডওয়ার্ডস আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় চার বছরে মোট ৩৬ হাজার কানাডিয়ান ডলার পাওয়া যায়।

কলেজ অব এগ্রিকালচার অ্যান্ড বায়োরিসোর্সেসের টরভাল্ড অ্যান্ড মার্গারেট টলেফসন রিনিউয়েবল এন্ট্রান্স স্কলারশিপের আওতায় চার বছরে মোট ২৪ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

আরও দেখুন: ভাতা-আবাসনসহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট 

২. ইউনিভার্সিটি অব মন্ট্রিল
কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিলে অবস্থিত ফরাসি ভাষার পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মন্ট্রিল। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি টিউশন এক্সেম্পশন স্কলারশিপ দিয়ে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন ফিতে উল্লেখযোগ্য ছাড় পান।

সুযোগ-সুবিধা:
স্নাতক পর্যায়ে এক শিক্ষাবর্ষে সর্বোচ্চ ১৪ হাজার ৪৩৬ কানাডিয়ান ডলার পর্যন্ত টিউশন ফি ছাড় পাওয়া যায়।

গবেষণাভিত্তিক মাস্টার্সে বছরে ১৫ হাজার ৯১৬ দশমিক ০৫ কানাডিয়ান ডলার পর্যন্ত টিউশন ফি ছাড় দেওয়া হয়।

নন-রিসার্চ মাস্টার্সে বছরে ১১ হাজার ৩৩৪ দশমিক ৬০ কানাডিয়ান ডলার পর্যন্ত টিউশন ফি ছাড় পাওয়া যায়।

পিএইচডি পর্যায়ে বছরে ২৪ হাজার ৬৭ দশমিক ৮০ কানাডিয়ান ডলার পর্যন্ত অতিরিক্ত আন্তর্জাতিক টিউশন ফি মওকুফ করা হয়।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

আরও দেখুন: এক ক্লিকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স

৩. ইউনিভার্সিটি অব টরন্টো
কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত ইউনিভার্সিটি অব টরন্টো একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে।

সুযোগ-সুবিধা:
বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর প্রায় ৫৫ মিলিয়ন কানাডিয়ান ডলারের ভর্তি বৃত্তি প্রায় ৭ হাজার ১০০ জন স্নাতক শিক্ষার্থীর মধ্যে বরাদ্দ করে।

লেস্টার বি. পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপের আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার বছরের সম্পূর্ণ টিউশন ফি, বই, আনুষঙ্গিক ফি ও আবাসন খরচ দেওয়া হয়।

প্রতিবছর প্রায় ৩৭ জন শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য নির্বাচিত হন।

এ ছাড়া বিভিন্ন বিভাগ ও অনুষদের অধীনে মেধাভিত্তিক আংশিক স্কলারশিপের সুযোগ রয়েছে।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

আরও দেখুন: টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

৪. ইউনিভার্সিটি অব আলবার্টা
কানাডার অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব আলবার্টা। প্রতিষ্ঠানটি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে।

সুযোগ-সুবিধা:
ইন্টারন্যাশনাল অ্যাডমিশন স্কলারশিপের আওতায় মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ হাজার কানাডিয়ান ডলার পান।

রিজিওনাল এক্সিলেন্স স্কলারশিপের আওতায় নির্দিষ্ট অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ ৫ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়।

আলবার্টা গ্র্যাজুয়েট এক্সিলেন্স স্কলারশিপের (এজিইএস) আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের যোগ্য শিক্ষার্থীরা ১১ হাজার থেকে ১৫ হাজার কানাডিয়ান ডলার পান।

এ ছাড়া স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে গবেষণা ও একাডেমিক ফলাফলের ভিত্তিতে বিভিন্ন অর্থায়ন ও স্কলারশিপের সুযোগ রয়েছে।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

আরও দেখুন: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ও টিউশন ফি-মুক্ত উচ্চশিক্ষার ১১ দেশ

৫. ইউনিভার্সিটি অব অটোয়া
কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী অটোয়ায় অবস্থিত ইউনিভার্সিটি অব অটোয়া একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও অন্যান্য প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে।

সুযোগ-সুবিধা:
ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যাডমিশন স্কলারশিপের আওতায় ইংরেজি মাধ্যমে পরিচালিত নির্দিষ্ট স্নাতক প্রোগ্রামে ভর্তি হওয়া যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি টার্মে ৭ হাজার ৫০০ কানাডিয়ান ডলার দেওয়া হয়। চার বছরে এ স্কলারশিপের পরিমাণ সর্বোচ্চ ৬০ হাজার কানাডিয়ান ডলার হতে পারে।

ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যাকাডেমিক এক্সিলেন্স স্কলারশিপের আওতায় অসাধারণ একাডেমিক ফলাফল করা নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ১০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়।

ডিফারেনশিয়াল টিউশন ফি এক্সেম্পশন স্কলারশিপের আওতায় ফরাসি ভাষায় পরিচালিত নির্দিষ্ট স্নাতক ও মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা টিউশন ফি কমানোর সুযোগ পান।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

৬. ম্যাকগিল বিশ্ববিদ্যালয়
কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিলে অবস্থিত ম্যাকগিল বিশ্ববিদ্যালয় একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে বিভিন্ন ধরনের এন্ট্রান্স স্কলারশিপ দিয়ে থাকে।

সুযোগ-সুবিধা:
ওয়ান-ইয়ার এন্ট্রান্স স্কলারশিপের আওতায় যোগ্য নতুন শিক্ষার্থীদের এক বছরের জন্য ৩ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হয়।

মেজর এন্ট্রান্স স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রতিবছর ৩ হাজার, ৫ হাজার অথবা ১০ হাজার কানাডিয়ান ডলার পান।

নির্ধারিত শর্ত পূরণ করলে মেজর এন্ট্রান্স স্কলারশিপ সর্বোচ্চ চার বছর পর্যন্ত নবায়ন করা যায়।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে মেজর স্কলারশিপের সর্বোচ্চ মোট মূল্য চার বছরে ৪০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত হতে পারে।

অধিকাংশ স্কলারশিপ মেধাভিত্তিক। শিক্ষার্থীর একাডেমিক ফলাফল ও নেতৃত্বের দক্ষতার ভিত্তিতে এসব বৃত্তি দেওয়া হয়।

আরও দেখুন: মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন

বিস্তারিত জানতে এখানে দেখুন।

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের বিশ্ববিদ্যালয়, কোর্স, টিউশন ফি, বৃত্তি এবং ভিসার শর্ত ভালোভাবে যাচাই করা জরুরি। কোনো দেশে নির্দিষ্ট ভাষায় পড়াশোনা বিনা মূল্যে হলেও অন্য ভাষার প্রোগ্রামে টিউশন ফি দিতে হতে পারে। 

একইভাবে সরকারি বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পড়ার সুযোগ থাকলেও জীবনযাত্রা, আবাসন, স্বাস্থ্যবিমা ও অন্যান্য খরচ শিক্ষার্থীকেই বহন করতে হয়। তাই আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তি নির্দেশিকা ও সংশ্লিষ্ট দেশের দূতাবাসের তথ্য যাচাই করা উচিত।

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ থেকে ৬ বছর করল সরকার, নীতিমা…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অ…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের শর্ত শিথিল
  • ১১ নভেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950