লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট © টিডিসি সম্পাদিত
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট (এলপিআই)। ২০২৭ সালের এ ইন্টার্নশিপ প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা টানা ১০ সপ্তাহ বিজ্ঞানীদের সঙ্গে গবেষণার সুযোগ পাবেন। এ জন্য ভ্রমণ, আবাসন ও জীবনযাত্রার খরচ বাবদ এককালীন ১৩ হাজার ৬৩৯ মার্কিন ডলার দেওয়া হবে।
এ ছাড়া রাউন্ড ট্রিপ বিমান টিকিট ও ভ্রমণ খরচের জন্য অতিরিক্ত ১ হাজার ৫০০ মার্কিন ডলার দেওয়া হবে।
লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট (এলপিআই) যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনের দক্ষিণ-পূর্ব দিকে নাসার জনসন স্পেস সেন্টারের কাছে অবস্থিত। প্রতিষ্ঠানটির সামার ইন্টার্ন প্রোগ্রাম স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অত্যাধুনিক গবেষণায় অংশ নেওয়া, বিজ্ঞানীদের কাছ থেকে শেখা এবং গ্রহবিজ্ঞান বিষয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ দেয়।
ইন্টার্নশিপের মেয়াদ ও সুযোগ-সুবিধা: ২০২৭ সালের এ ইন্টার্নশিপ প্রোগ্রাম আগামী ৭ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলবে। মোট ১০ সপ্তাহের এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা এলপিআই অথবা নাসার জনসন স্পেস সেন্টারে বিজ্ঞানীদের সঙ্গে গবেষণার সুযোগ পাবেন।
আরও দেখুন: এক ক্লিকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স
ইন্টার্নশিপ চলাকালে নির্বাচিত শিক্ষার্থীদের ভ্রমণ, আবাসন ও জীবনযাত্রার খরচ বাবদ এককালীন ১৩ হাজার ৬৩৯ মার্কিন ডলার দেওয়া হবে। পাশাপাশি রাউন্ড ট্রিপ বিমান টিকিটের সুবিধা এবং ভ্রমণ খরচের জন্য অতিরিক্ত ১ হাজার ৫০০ মার্কিন ডলার দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: এ ইন্টার্নশিপে সব বিষয়ের স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে ভৌত বা প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান কিংবা গণিত বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন—এমন শিক্ষার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হবে।
আবেদনকারীর যোগ্যতা:
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
স্নাতক পর্যায়ে অধ্যয়নরত অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
স্নাতক পর্যায়ে কমপক্ষে ৫০ ক্রেডিট আওয়ার সম্পন্ন থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। এ জন্য আইইএলটিএস, টোফেল অথবা মিডিয়াম অব ইনস্ট্রাকশন (এমওআই) সনদ থাকতে হবে।
আরও দেখুন: টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ্যালয়
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সময় প্রয়োজনীয় নথি হিসেবে জমা দিতে হবে।
হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
ইংরেজি ভাষায় দক্ষতার সনদ।
দুটি রেফারেন্স লেটার।
আবেদন শেষ: ১৪ ডিসেম্বর ২০২৬।
আরও দেখুন: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ও টিউশন ফি-মুক্ত উচ্চশিক্ষার ১১ দেশ
আবেদন করবেন যেভাবে: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও জমা দিতে এখানে দেখুন।
ইন্টার্নশিপের বিস্তারিত তথ্য, শর্ত ও নির্দেশনা জানতে এলপিআইয়ের ওয়েবসাইট দেখুন।