স্কলারশিপে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্লিউতে, আসন ১৬৫, থাকছে কর্মসংস্থানের সুযোগও

২৩ নভেম্বর ২০২৫, ০৫:৪২ PM
৭১তম রাউন্ডে স্কলারশিপে ১৬৫ শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে আইএসডিবি-বিআইএসইডব্লিউতে

৭১তম রাউন্ডে স্কলারশিপে ১৬৫ শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে আইএসডিবি-বিআইএসইডব্লিউতে © টিডিসি সম্পাদিত

নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন সেক্টরে চাকরির বাজার সার্ভে করে তদানুযায়ী কোর্সগুলো ডিজাইন করে বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে, যা চাকরিক্ষেত্রে উচ্চ চাহিদাসম্পন্ন। এই প্রোগ্রামের আওতায় কোর্স ম্পন্নকারীদের ৯২ শতাংশ দেশে-বিদেশে সফলভাবে কর্মরত আছেন। প্রোগ্রামটি এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে, যারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।

বর্তমানে ৭১তম রাউন্ডে সাড়ে ৮ মাসব্যাপী বিভিন্ন কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। এ লক্ষ্যে ১৭ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এ রাউন্ডে ১৬৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

সুযোগ-সুবিধা—

*প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২লাখ টাকা সমমূল্যের কোর্স;

*সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম;

*দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম;

*সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‌‌‘প্লেসমেন্ট সেল '-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*৪-বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/ সিভিল/আর্কিটেকচার/সার্ভে/ কন্সট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;

স্নাতক বা সমমানদের জন্য কোর্স—

*ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউসিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস;  

*ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউসিং এএসপি.নেট,  অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট;

*ওরাকল ডেটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট;

*নেটওয়ার্ক সল্যুশান অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন; 

*গ্রাফিক্স, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্স—

*আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট;

*নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন;

*গ্রাফিক্স, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স;

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং এসপি.নেট;

*ক্লাউড কম্পিউটিং ইউসিং ওরাকল অ্যাপেক্স;

*থ্রিডি ভিজুয়ালাইজেশন;

আরওে পড়ুন: জেনে নিন বিশ্বসেরা ১০ ফুল-ফ্রি স্কলারশিপ সম্পর্কে

প্রার্থীর বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে (১৫ জানুয়ারি ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে www.isdb-bisew.org/it-scholarship-programme ওয়েবসাইটে ক্লিক করুন। অথবা, ০১৭১৯০০৭১০৭ নম্বরে যোগাযোগ করুন।

সূত্র: আইএসডিবি-বিআইএসইডব্লিউর অফিশিয়াল ওয়েবসাইট

দুপুরের মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২১ মে ২০২৬
১৫ জেলায় ১১টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে …
  • ২১ মে ২০২৬
‘আমি বেশ কয়েক ঘন্টা ধরে কেঁদেছি, এখানে আসাটা সহজ ছিল না’
  • ২১ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকা…
  • ২১ মে ২০২৬
পে স্কেল নিয়ে সভায় বসছে কমিটি, চূড়ান্ত ফয়সালা কি আজই?
  • ২১ মে ২০২৬
কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081