বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

০৮ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:২১ PM
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ১৬ স্কলারশিপ সম্পর্কে জেনে আবেদন করুন আপনার পছন্দেরটিতে

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ১৬ স্কলারশিপ সম্পর্কে জেনে আবেদন করুন আপনার পছন্দেরটিতে © সংগৃহীত

বিশ্বায়নের এ যুগে অনেক শিক্ষার্থীর লক্ষ্য থাকে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করা। সে লক্ষ্য পূরণে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মূলত ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ কাজে লাগিয়ে। যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিশ্বমানের সুনাম, গুণগত পাঠদান ও ডিগ্রির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এসব জনপ্রিয়তার প্রধান কারণ।

চলচ্চিত্র, সাহিত্য, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা কিংবা বিজ্ঞান—প্রতিটি ক্ষেত্রেই এখানকার বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মর্যাদা ধরে রেখেছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা প্রায় ৫,০০০টিরও বেশি ফুল-ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে। এসব স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। পাশাপাশি বিভিন্ন বিনিময় কর্মসূচির (Exchange Program) আওতায়ও শতাধিক বৃত্তি দেওয়া হয়।

ফুল-ফ্রি স্কলারশিপের আওতায় একজন শিক্ষার্থী তার যাতায়াত ভাতা (ফ্লাইট টিকিট), আবাসন, খাবার, স্বাস্থ্যসেবা, টিউশন ফি, ভিসা ফি এবং মাসিক জীবিকার জন্য প্রয়োজনীয় ভাতা পেয়ে থাকেন। ফলে মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীরাও তুলনামূলক সহজেই যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পান।

চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের কয়েকটি ফুল-ফ্রি স্কলারশিপের বিস্তারিত তথ্য 

১. ফুলব্রাইট স্কলারশিপ

এ বৃত্তি যুক্তরাষ্ট্র সরকারের একটি ফুল-ফ্রি স্কলারশিপ। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। ফুলব্রাইট বৃত্তির সুবিধার মধ্যে রয়েছে যাতায়াত ভাতা, শিক্ষাদান ও সংশ্লিষ্ট অ্যাকাডেমিক ফি, মাসিক বৃত্তি, বইপত্র ক্রয়ের ভাতা, ভিসা ফি ও স্বাস্থ্যবিমা। 

ফুলব্রাইট স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

২. বিল গেটস স্কলারশিপ

এক শিক্ষাবর্ষে তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীকে বিল গেটস স্কলারশিপ দেওয়া হয়। এ বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রে পড়াশোনাসহ সব ধরনের খরচ দেওয়া হয়। 

বিল গেটস স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

৩. বোস্টন ইউনিভার্সিটি স্কলারশিপ

এ বিশ্ববিদ্যালয়ে বোস্টন ইউনিভার্সিটি ট্রাস্টি স্কলারশিপ ও বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ নামে দুই ধরনের বৃত্তি দেওয়া হয়। ট্রাস্টি স্কলারশিপে টিউশন ফি ফ্রি ও প্রেসিডেন্সিয়াল স্কলারশিপে বার্ষিক ২৫ হাজার ডলার অনুদান দেওয়া হয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এ বৃত্তি দেওয়া হয়।

বোস্টন ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৪. হার্ভার্ড ইউনিভার্সিটি স্কলারশিপ

হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বৃত্তিগুলোর মধ্যে অন্যতম। এমবিএ প্রোগ্রামে এ বৃত্তি দেওয়া হয়। দুই বছর মেয়াদি এ বৃত্তির আওতায় ৭৫ শতাংশ টিউশন ফি, ভ্রমণ ও আবাসন ভাতা দেওয়া হয়।

হার্ভার্ড ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৫. ফুলব্রাইট স্কলার প্রোগ্রাম

এক বছর মেয়াদি এ বৃত্তি স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের দেওয়া হয়। ফুলব্রাইট স্কলার প্রোগ্রামের সুবিধার মধ্যে রয়েছে যাতায়াত ভাতা, গবেষণা ভাতা, মাসিক বৃত্তি, ভিসা ফি ও স্বাস্থ্যবিমা।

ফুলব্রাইট স্কলার প্রোগ্রাম স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৬. হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ

হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ এক বছর মেয়াদি এবং এটি সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত পেশাজীবীদের দেওয়া হয়। হামফ্রে কর্মসূচি প্রয়াত মার্কিন সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিউবার্ট এইচ হামফ্রের স্মৃতি ও কৃতিত্বের প্রতি সম্মান জানাতে ১৯৭৮ সালে চালু করা হয়। এ ফেলোশিপের আওতায় নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হয়। প্রয়োজন হলে প্রাক্-অ্যাকাডেমিক ইংরেজি ভাষা প্রশিক্ষণও দেওয়া হয়। এ ছাড়া জীবনযাত্রার ব্যয় ভাতা, এককালীন সেটলিং ভাতা, দুর্ঘটনা ও অসুস্থতাজনিত ব্যয় ভাতা, বই কেনার খরচ, কম্পিউটার কেনার জন্য এককালীন ভাতা, বিমান ভ্রমণ ভাতা (প্রোগ্রামের জন্য যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক ভ্রমণ ও প্রয়োজনীয় প্রোগ্রাম ইভেন্টে অভ্যন্তরীণ ভ্রমণ) ও ফেলোশিপের জন্য প্রয়োজনীয় পেশাদার উন্নয়ন ভাতা (যেমন ফিল্ড ট্রিপ, পেশাদার পরিদর্শন ও সম্মেলন) দেওয়া হয়।

হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৭. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ

এটি একটি বহুল পরিচিত বৃত্তি। এ বিশ্ববিদ্যালয়ের নাইট হেনেসি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ ১০০টি ফুল-ফ্রি বৃত্তির ঘোষণা দিয়েছে। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে এ বৃত্তি দেওয়া হবে। এ বৃত্তির আওতায় যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা, টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় নির্বাহের মাসিক ভাতা দেওয়া হয়।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

৮. ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ

ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে দেওয়া হয়। এ বৃত্তির আওতায় যাতায়াত ভাতা, টিউশন ফি, আবাসন, খাবার, ভ্রমণ ভাতা ও প্রথম বছরে দুই হাজার ডলারসহ স্বাস্থ্যবিমার সুযোগ দেওয়া হয়।

ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৯. ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন স্কলারশিপ

ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রি বৃত্তি দেয়। এ বিশ্ববিদ্যালয়ে শুধু স্নাতকোত্তর পর্যায়ে এবার বৃত্তি দেওয়া হবে।

ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

১০. এএইউডব্লিউ ইন্টারন্যাশনাল ফেলোশিপ

এএইউডব্লিউ ইন্টারন্যাশনাল ফেলোশিপ প্রোগ্রাম একটি ফুল-ফ্রি বৃত্তি। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি উইমেন এই বৃত্তি দেয়। নারীদের জন্য এটি দারুণ একটি বৃত্তি। স্নাতকোত্তর, ডক্টরাল, পোস্ট ডক্টরাল পর্যায়ে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর পর্যায়ে ২০ হাজার ডলার, ডক্টরাল পর্যায়ে ২৫ হাজার ডলার ও পোস্ট ডক্টরাল পর্যায়ে ৫০ হাজার ডলার অনুদান দেওয়া হয়।

এএইউডব্লিউ ইন্টারন্যাশনাল ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

১১. ইউপিজি লিডারশিপ প্রোগ্রাম

বিদেশি শিক্ষার্থীদের জন্য ইউপিজি (ইউনাইটেড পিপল গ্লোবাল) লিডারশিপ প্রোগ্রামের আওতায় বৃত্তি দেওয়া হয়। ৩০টি দেশ থেকে মোট ৬০ জনকে এই বৃত্তি দেওয়া হয়।

ইউপিজি লিডারশিপ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

১২. কমিউনিটি সল্যুশনস এক্সচেঞ্জ প্রোগ্রাম

চার মাস ফেলোশিপসহ এক বছর মেয়াদি এ প্রোগ্রামের আওতায় ভিসা সাপোর্ট, নিজ দেশ থেকে যাতায়াতে বিমানের টিকিট, মাসিক ভাতা এবং দুর্ঘটনা ও স্বাস্থ্যবিমা দেওয়া হয়। এ প্রোগ্রামে আবেদনের জন্য আইইএলটিএস/টোফেল স্কোরের প্রয়োজন নেই।

কমিউনিটি সল্যুশনস এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

১৩. গুগল স্কলারশিপ

গুগল যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। ২০২২ সালে এ প্রতিষ্ঠান প্রায় এক লাখ বিদেশি শিক্ষার্থীর জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে।

গুগল স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

১৪. জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি স্কলারশিপ

আটলান্টার জর্জিয়া ইউনিভার্সিটি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেয়।

জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

১৫. সুসি স্টুডেন্ড লিডারশিপ প্রোগ্রাম

ছয় মাস মেয়াদি এ প্রোগ্রামে বিনা মূল্যে পড়াশোনা করা যায়। নারী ও পুরুষ উভয়েই এ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। প্রোগ্রামে আবেদনের জন্য আইইএলটিএস/টোফেল স্কোরের প্রয়োজন নেই। এ প্রোগ্রামের আওতায় ভিসা ফি, ভ্রমণ ভাতা, মাসিক ১ হাজার ৫০০ ডলার বৃত্তি, খাবার, আবাসন ও যোগাযোগের খরচ দেওয়া হয়। ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের ৬৬ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রজুড়ে স্থানীয় পর্যায়ের বিভিন্ন কলেজে অধ্যয়নের জন্য বৃত্তি পেয়েছেন। 
 
সুসি স্টুডেন্ড লিডারশিপ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।   

১৬. হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট প্রোগ্রাম

হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট বিদেশি শিক্ষার্থীদের তিন সপ্তাহব্যাপী এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ দেয়। এ প্রোগ্রামের আওতায় আবাসন, স্বাস্থ্যবিমা, পরিবহনের সুবিধা, প্রোগ্রামের সরঞ্জাম, খাবার, ভিসা ফি ও নিজ দেশ থেকে যাতায়াতে বিমান টিকিট দেওয়া হয়।

হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।   

উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাত দিন ধরে বিদ্যুৎহীন রাজাপুর মডেল মসজিদ, বন্ধ অযুর পানিসহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9