স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

২১ জুন ২০২৫, ০৯:১১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৮:০২ AM
স্নাতকোত্তর ও পিএইচডিতে ৬০০ স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি

স্নাতকোত্তর ও পিএইচডিতে ৬০০ স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটিতে স্কলারশিপের নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সরকারি-বেসরকারি এসব স্কলারশিপ নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপে রয়েছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের দেওয়া তেমনি একটি স্কলারশিপ হচ্ছে ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’। 

এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৫।  

মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এর মূল ক্যাম্পাসটি পার্কভিলে অবস্থিত।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*প্রতিবছর আবাসন ভাতা হিসেবে ৩৮,৫০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ লাখ ৭৬ হাজার ৪৮৩ টাকা) দেবে; 

*আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ৩০০০ ডলার দেবে; 

*স্বাস্থ্য বিমা প্রদান করবে;

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৪৩ লাখ টাকা

স্কলারশিপের সংখ্যা—

ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপসের আওতায় ৬০০টি স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপগুলো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে; 

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে; 

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে; 

*এই স্কলারশিপ সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত;

আরও পড়ুন: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৩২ লাখ টাকা

আবেদনপ্রক্রিয়া—

আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর যদি স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৫;

আবেদনের পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081