ফুল ফান্ডেড স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

১৭ মে ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফুল স্কলারশিপের আওতায় স্নাতক,স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়। এ স্কলারশিপের জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৪ জুন  (বিএস) এবং ৩১ অক্টোবর (মাস্টার্স, এইচডি কোর্স)।

সুযোগ-সুবিধা:

নির্বাচিত আবেদনকারীরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন—

*মাসিক উপবৃত্তি;

*মেধাবী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ভাতা;

*রেস্টুরেন্টে খাওয়ার সুবিধা;

*আবাসনব্যবস্থা;

*মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। 

আবেদনের যোগ্যতা—

*প্রার্থীকে অবশ্যই উত্তম আচরণের অধিকারী মুসলিম  ধর্মাবলম্বী হতে হবে;

* প্রার্থী শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রয়েছেন—এমন সনদপত্র থাকতে হবে;

* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সর্বশেষ ডিগ্রি ও শিক্ষাজীবনের ব্যবধান  পাঁচ বছরের বেশি হওয়া যাবে না;

*আবেদনকারীর বয়স অবশ্যই ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের যেভাবে—

অনলাইনে আবেদন করতে এবং আবেদনের পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে  ক্লিক করুন  এখানে     

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জুন  (বিএস) এবং ৩১ অক্টোবর (মাস্টার্স, এইচডি কোর্স)। 

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬