স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, বছরে উপবৃত্তি মিলবে ২৯ লাখ টাকা

২১ জুন ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩০ PM
স্কলারশিপে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করতে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

স্কলারশিপে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করতে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ‘রোডস স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। আবেদন করতে পারবেন বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা। এ বছরের জুন থেকে ১ আগস্ট ২০২৫ পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

রোডস স্কলারশিপ বিশ্বের একটি প্রাচীনতম ও মর্যাদাপূর্ণ স্কলারশিপ। ১৯০২ সালে সিসিল জন রোডসের উইলের মাধ্যমে এই স্কলারশিপটি প্রতিষ্ঠা করা হয়। যা বিশ্বের বিভিন্ন প্রতিভাবান তরুণ-তরুণীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেয়।

সুযোগ সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*আবাসন সুবিধা প্রদান করবে;

*বছরে উপবৃত্তি দেবে ১৮,১৮০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২৯,৯১,০৫৭ টাকা);

*বিমান টিকিট ও ভিসা ফি প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছর হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৪৩ লাখ টাকা

প্রয়োজনীয় নথিপত্র—

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*জাতীয় পরিচয়পত্র  ও পাসপোর্টের কপি;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

*সিভি/রিজিউম; 

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ (আইইএলটিএস);

*রেফারেন্স লেটার;

আরও পড়ুন: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৩২ লাখ টাকা

আবেদনপ্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১ আগস্ট ২০২৫।

ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
ইলানের মাকে হারাতে চাই না!
  • ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950