ইরাসমাস মুন্ডুস ইমিনেন্ট স্কলারশিপ-২০২৭ © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইরাসমাস মুন্ডুস ইমিনেন্ট স্কলারশিপ-২০২৭ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা ইউরোপের অন্তত দুটি বা তার বেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি মাসে দেওয়া হবে ১ হাজার ৪০০ ইউরো। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন শেষ: ১ মার্চ, ২০২৭।
ইরাসমাস মুন্ডুস ইউরোপীয় ইউনিয়ন পরিচালিত একটি বিশ্বস্বীকৃত ও মর্যাদাপূর্ণ বৃত্তি কর্মসূচি। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমন্বিত মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দেয়। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে।
সুযোগ-সুবিধা: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
স্বাস্থ্যবিমা।
ভ্রমণ ও ভিসা খরচ।
জীবনযাত্রার ব্যয়ের জন্য মাসিক উপবৃত্তি প্রদান করবে।
আরও দেখুন: মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইউরোপের ৪ দেশ, আবেদন করবেন যেভাবে
আবেদনের যোগ্যতা: আবেদনকারীদের ইইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়াও ২০২৭ সালের ১ আগস্টের মধ্যে স্নাতকের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। সেপ্টেম্বর/অক্টোবরে গ্রিসে শুরু হওয়া প্রোগ্রামে অংশগ্রহণ করতে সক্ষম হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র: একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
মোটিভেশনাল লেটার।
সুপারিশপত্র।
স্টেটমেন্ট অব পারপাস।
সিভি।
পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র।
আরও দেখুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরি দেবে ডেনমার্ক দূতাবাস, আবেদন ইমেইলে
ইংরেজি দক্ষতার সনদ।
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন, বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা এখানে দেখুন।