বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরি দেবে ডেনমার্ক দূতাবাস, আবেদন ইমেইলে

১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ AM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ AM
ডেনমার্ক দূতাবাস, ঢাকা

ডেনমার্ক দূতাবাস, ঢাকা © টিডিসি সম্পাদিত

ঢাকায় অবস্থিত ডেনমার্ক দূতাবাসে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ব্যবসায় শিক্ষা, অর্থনীতি ও মার্কেটিং বিষয়ে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা খণ্ডকালীন এ পদে আবেদন করতে পারবেন। 

সপ্তাহে ১৫ ঘণ্টা কাজের সুযোগসহ ২০২৭ সালের জানুয়ারি থেকে এ নিয়োগ কার্যক্রম শুরু হবে। আগ্রহীদের ইমেইলে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ডেনমার্ক দূতাবাস, ঢাকা।

পদের নাম: স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট 

পদসংখ্যা: ১টি।

চাকরির ধরন: খণ্ডকালীন (পার্টটাইম)।

কর্মঘণ্টা: সপ্তাহে ১৫ ঘণ্টা। কাজের সময় নমনীয়।

আবেদন শেষ: ২৫ নভেম্বর ২০২৬।

চাকরির মেয়াদ: নির্দিষ্ট মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। শিক্ষার্থীর পড়াশোনা শেষ হওয়ার পর প্রযোজ্য নিয়ম অনুযায়ী চুক্তির মেয়াদ কার্যকর হবে।

আরও দেখুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, মাসিক বৃত্তিসহ দেবে বিভিন্ন ভাতা

নিয়োগ শুরুর সময়: জানুয়ারি ২০২৭। তবে এ নিয়োগ নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার ওপর নির্ভরশীল।

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা, অর্থনীতি অথবা মার্কেটিং বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে।

অন্যান্য যোগ্যতা ও শর্ত: ইংরেজি ও বাংলায় (লিখিত ও মৌখিক) ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

গবেষণা ও বিশ্লেষণী কাজে দক্ষ হতে হবে।

কাজের ক্ষেত্রে গোছানো, দায়িত্বশীল, মনোযোগী ও উদ্যোগী হতে হবে।

একসঙ্গে একাধিক কাজ সামলানোর সক্ষমতা থাকতে হবে।

বাণিজ্য, ব্যবসায় উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আগ্রহ থাকতে হবে।

সামুদ্রিক খাত সম্পর্কে অভিজ্ঞতা বা জ্ঞান থাকলে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠান পরিকল্পনা ও আয়োজনের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

আরও দেখুন: কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের সুযোগ

কাজের দায়িত্ব: নির্বাচিত প্রার্থী ডেনমার্ক দূতাবাসের ট্রেড কাউন্সিল দলের সঙ্গে কাজ করবেন। দায়িত্বের মধ্যে রয়েছে: বাংলাদেশে ডেনমার্কের কোম্পানিগুলোর ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করতে বাজার গবেষণা ও তথ্য সংগ্রহ।

বাংলাদেশের বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ।

প্রতিবেদন, উপস্থাপনা ও অভ্যন্তরীণ ব্রিফ তৈরির জন্য তথ্য সংগ্রহ ও গোছানো।

বাণিজ্যবিষয়ক অনুষ্ঠান, সভা ও প্রতিনিধিদলের সফর আয়োজনের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় সহায়তা।

বাণিজ্যবিষয়ক অনুষ্ঠান, সেমিনার ও প্রদর্শনীতে অংশগ্রহণ।

দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম ও বাণিজ্য কর্মসূচির জন্য সংক্ষিপ্ত লেখা ও কনটেন্ট তৈরি।

প্রয়োজন অনুযায়ী ইংরেজি থেকে বাংলায় অনুবাদ ও টাইপিং।

বিভিন্ন ফাইল, ডেটাবেজ ও প্রকল্পের তথ্য হালনাগাদ রাখা।

ট্রেড টিমের দৈনন্দিন কাজে এবং বিভিন্ন বিষয়ে প্রাথমিক তথ্য ও নোট তৈরিতে সহায়তা।

প্রয়োজন অনুযায়ী দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠান সমন্বয়ে সহযোগিতা।

আরও দেখুন: স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড

সুযোগ ও অভিজ্ঞতা: এ পদে কাজের মাধ্যমে বাণিজ্য প্রসার ও অর্থনৈতিক কূটনীতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে। পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্পখাত ও ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে জানার সুযোগ পাওয়া যাবে। অভিজ্ঞ বাণিজ্য উপদেষ্টাদের সঙ্গে কাজ করে গবেষণা, অনুষ্ঠান সমন্বয় ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জন করা যাবে।

কর্মস্থল: ডেনমার্ক দূতাবাস, বে’স এজওয়াটার, প্লট নম্বর এনই (এন)-১২, নর্থ অ্যাভিনিউ, ৬ষ্ঠ তলা, গুলশান-২, ঢাকা-১২১২।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে একটি মোটিভেশন লেটার, জীবনবৃত্তান্ত (সিভি) এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দুটি রেফারেন্সসহ আবেদন করতে হবে। সব কাগজপত্র পিডিএফ ফাইল আকারে ই-মেইলে পাঠাতে হবে।

আবেদনের ই-মেইল: [email protected]

নিয়োগ সংক্রান্ত তথ্য এখানে দেখুন। 

বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।  

চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আ…
  • ১৭ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরি দেবে ডেনমার্ক দূতাবাস, আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
খেলার সময় মাথায় আঘাত পেয়ে আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু
  • ১৭ নভেম্বর ২০২৬
দুই দশকে গ্র্যাজুয়েট হয়েছেন ১৩ হাজার শিক্ষার্থী, আজও হয়নি অ…
  • ১৭ নভেম্বর ২০২৬
করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি
  • ১৭ নভেম্বর ২০২৬