স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড

১৩ নভেম্বর ২০২৬, ০১:০০ PM
রয়েল থাই গভারমেন্ট স্কলারশিপ

রয়েল থাই গভারমেন্ট স্কলারশিপ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি) ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। এটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর লক্ষ্যে হলো উচ্চ শিক্ষা, গবেষণা এবং প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধন করা।

আবেদন শেষ: ৩১ মার্চ, ২০২৭।

সুযোগ-সুবিধাসমূহ: এ স্কলারশিপের আওতায় পড়ালেখার সম্পূর্ণ খরচ থাইল্যান্ড সরকার বহন করবে। রয়েল থাই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

সম্পূর্ণ বিনাবেতনে অধ্যয়নের সুযোগ।

আবাসন সুবিধা প্রদান।

জীবনযাত্রার খরচ প্রদান।

রেজিস্ট্রেশন ফি প্রদান।

আরও দেখুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, মাসিক বৃত্তিসহ দেবে বিভিন্ন ভাতা

যোগ্যতাসমূহ:
স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক সিজিপিএ ৩.৫/৪.০ থাকতে হবে।

পিএইচডির জন্য অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । একাডেমিক সিজিপিএ স্নাতক এবং স্নাতকোত্তরে ৩.৫/৪.০ থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইএলটিএস ওভারঅল ব্যান্ডস্কোর অন্তত ৬.০ থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:
আবেদনকারীর সিভি।

আবেদনকারীর পাসপোর্ট।

একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র এবং মার্কশীট।

দুইটি রেফারেন্স লেটার।

আরও দেখুন: কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের সুযোগ

ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ।

রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলী মেনে সরাসরি আবেদন করতে হবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে দেখুন। 

যুবদল নেতার জমি দখলের অভিযোগ বিএনপির সভাপতির বিরুদ্ধে
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক
  • ১৩ নভেম্বর ২০২৬
বগুড়ার আজিজুল হক কলেজে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, জান…
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্য…
  • ১৩ নভেম্বর ২০২৬
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950