স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, মাসিক বৃত্তিসহ দেবে বিভিন্ন ভাতা

১৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ PM
জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় ইন্টারন্যাশনাল হেলথ্ বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়। স্কলারশিপটির কেতাবি নাম ডিএএডি ইপিওএস। বাংলাদেশসহ অন্যান্য  উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

১৩৮৬ সালে প্রতিষ্ঠিত হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় জার্মানির সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ঐতিহ্য, উন্নত গবেষণা এবং আন্তর্জাতিক শিক্ষার পরিবেশের জন্য এটি বিশ্বজুড়ে সুপরিচিত। দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডিএএডি ইপিওএস, কেএএডি এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড-সহ বিভিন্ন বৃত্তি কর্মসূচির সুযোগ রয়েছে।

আবেদন শেষ: আগামী ৩১ মার্চ, ২০২৭।

সুযোগ-সুবিধা: 
বিমানভাড়া ও যাতায়াত ভাতা।

মাসিক আবাসন ভাতা।

পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতা।

নির্ধারিত মাসিক বৃত্তি।

ব্যক্তিগত দায়বদ্ধতা, স্বাস্থ্য ও দুর্ঘটনাবিমার খরচ।

আরও দেখুন: কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের সুযোগ

প্রয়োজনীয় নথিপত্র:
অনলাইন আবেদনপত্র।

শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।

দুটি সুপারিশপত্র।

হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

বৈধ পাসপোর্টের কপি।

ইংরেজি ভাষায় দক্ষতার সনদ।

আরও দেখুন: ভাতা-আবাসনসহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট 

আবেদনের যোগ্যতাসমূহ: 
আবেদনকারীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে। 

আবেদনকারীকে চিকিৎসক হতে হবে অথবা সামাজিক বিজ্ঞান কিংবা জনস্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এ ক্ষেত্রে কমপক্ষে ২৪০ ইসিটিএস ক্রেডিট থাকতে হবে।

নিম্ন ও মধ্যম আয়ের দেশে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে টোয়েফল আইবিটি পরীক্ষায় ৯২ থেকে ৯৩ অথবা আইইএলটিএস পরীক্ষায় অন্তত ৬.৫ স্কোর থাকতে হবে।

আবেদনকারীর মাতৃভাষা ইংরেজি হলে অথবা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ পড়াশোনা ইংরেজি মাধ্যমে সম্পন্ন করলে ভাষাগত দক্ষতার সনদ দেওয়ার প্রয়োজন নেই।

জার্মান ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক নয়।

আরও দেখুন: এক ক্লিকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। 

আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে দেখুন।  

বগুড়ার আজিজুল হক কলেজে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, জান…
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্য…
  • ১৩ নভেম্বর ২০২৬
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950