প্রেসিডেনশিয়াল স্কলারশিপে স্নাতকের সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৩০ লাখ টাকা

০২ জুলাই ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৯ AM
বোস্টন ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে খুঁটিনাটি জেনে আবেদন করুন

বোস্টন ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে খুঁটিনাটি জেনে আবেদন করুন © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি। প্রেসিডেনশিয়াল স্কলারশিপ-২০২৫-এর আওতায় শিক্ষার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে দেশটি। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হয়। বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৫। 

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যে অবস্থিত বোস্টন ইউনিভার্সিটি দেশটির একটি মর্যাদাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জন করছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী এবং ৪ হাজারেরও বেশি অভিজ্ঞ ফ্যাকাল্টি সদস্য রয়েছেন। বৈচিত্র্যময় আন্তর্জাতিক পরিবেশ, আধুনিক শিক্ষাপদ্ধতি ও গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে বোস্টন ইউনিভার্সিটি বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে এক আদর্শ গন্তব্য হয়ে উঠেছে।

সুযোগ-সুবিধা—

নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি শিক্ষাবর্ষে $২৫,০০০ ডলার বৃত্তি পাবেন, যা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় প্রদান করা হয়। এটি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষ, নেতৃত্বের গুণাবলি ও সামগ্রিক সাফল্যের ভিত্তিতে প্রদান করা হয়।

অধ্যয়নের ক্ষেত্র—

*স্বাস্থ্যবিজ্ঞান;

*যোগাযোগ;

*শিল্প ও বিজ্ঞান;

*ইঞ্জিনিয়ারিং;

*চারুকলা;

*ব্যবসা;

*গ্লোবাল স্টাডিজ;

*শিক্ষা ও মানব উন্নয়ন;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

আবেদনের যোগ্যতা—

আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই আন্তর্জাতিক হতে হবে এবং বিগত অ্যাকাডেমিকে উল্লেখযোগ্য ফলাফল থাকতে হবে। আবেদনকারীদের SAT স্কোর ১৫০০-এর বেশি অথবা ACT স্কোর ৩৩-এর বেশি হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র—

*বৈধ পাসপোর্টের কপি;

*মাধ্যমিক বিদ্যালয়ের সার্টিফিকেট;

*ইংরেজি দক্ষতার সনদ;

*কাউন্সেলারের সুপারিশপত্র;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও রেকর্ড; 

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ জার্মানিতে, মাসিক ভাতা মিলবে ৯৯২ ইউরো

আবেদনপদ্ধতি—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৫।

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পু…
  • ০৩ নভেম্বর ২০২৬
মুগদা মেডিকেলের আউটডোরের সিরিয়াল মিলবে অনলাইনে
  • ০৩ নভেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে বাংলাদেশের কিশোরদের বাজিমাত, পুরস্কারে ভাসাল বাফ…
  • ০৩ নভেম্বর ২০২৬
পুলিশে বড় রদবদল, এসআরবি নতুন ডিজি ফারুক আহমেদ
  • ০৩ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা! যা বললেন তিন বিশ্বব…
  • ০৩ নভেম্বর ২০২৬
এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950