উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়, মিলবে বৃত্তি

২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ PM
আন্তর্জাতিক শিক্ষার্থী

আন্তর্জাতিক শিক্ষার্থী © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। 

কানাডার অন্যতম বৃহৎ ও স্বনামধন্য পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়। ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি কুইবেকের মন্ট্রিয়ল শহরে অবস্থিত। ফরাসি ভাষাভিত্তিক এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে।

স্কলারশিপের সুযোগ-সুবিধা: এ স্কলারশিপ আংশিক অর্থায়ন করা হবে। তবে শিক্ষার স্তর ও প্রোগ্রাম অনুযায়ী বৃত্তির পরিমাণ ভিন্ন হবে।

আবেদন শেষ: ১ ফেব্রুয়ারি ২০২৭।

স্নাতক পর্যায়
লেভেল এ: বছরে ১৪ হাজার ৪৩৬ কানাডীয় ডলার। দুই সেমিস্টারে মোট ৩০ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।

লেভেল বি: বছরে ৬ হাজার ৮৭৯.৬০ কানাডীয় ডলার। দুই সেমিস্টারে মোট ৩০ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।

স্নাতকোত্তর পর্যায়
গবেষণাবহির্ভূত প্রোগ্রাম: বছরে ১১ হাজার ৩৩৪.৬০ কানাডীয় ডলার। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।

আরও দেখুন: ফ্রিতে আবেদন করতে পারবেন যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয়ে

গবেষণাভিত্তিক প্রোগ্রাম: বছরে ১৫ হাজার ৯০৬.০৫ কানাডীয় ডলার। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।

পিএইচডি পর্যায়: এ পর্যায়ে বছরে ২৪ হাজার ৬৭.৮০ কানাডীয় ডলার দেওয়া হবে। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এ অর্থ বরাদ্দ থাকবে।

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের যোগ্য কোনো প্রোগ্রামে ভর্তির অফার পেতে হবে।

পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করতে হবে।

প্রয়োজনীয় স্টাডি পারমিট ও কুইবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট (CAQ) থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র: জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের কপি।

শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

জীবনবৃত্তান্ত (সিভি)।

সুপারিশপত্র।

মোটিভেশন লেটার।

আরও দেখুন: সম্পূর্ণ বিনা মূল্যে স্কলারশিপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, মিলবে মাসিক বৃত্তি

ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

আবেদন ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখুন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দ…
  • ২৪ নভেম্বর ২০২৬
কেন্দুয়ায় কৃষি জমি কেটে বাঁধ নির্মাণ বাতিলের দাবিতে কৃষকদের…
  • ২৪ নভেম্বর ২০২৬
বাসায় ফিরে স্বামী দেখেন, ফ্যানের সঙ্গে ঝুলছে বিসিএস শিক্ষা …
  • ২৪ নভেম্বর ২০২৬
গোলশূন্য হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম জাতীয় বিশ্ববিদ্যালয়…
  • ২৪ নভেম্বর ২০২৬
শিক্ষকতার সার্থকতা পদ, বেতন বা অন্য চাকরির সঙ্গে তুলনা করে …
  • ২৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে ১১ কারণে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ
  • ২৪ নভেম্বর ২০২৬