বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ জার্মানিতে, মাসিক ভাতা মিলবে ৯৯২ ইউরো

২৭ জুন ২০২৫, ০১:৪৬ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৮:২৭ AM
জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই

জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জার্মান সরকার। ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপের (DAAD Helmut Schmidt Master’s Scholarship) আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জুলাই ২০২৫।

জার্মানির অন্যতম মর্যাদাপূর্ণ স্কলারশিপ হলো ডাড (DAAD) স্কলারশিপ। যার পূর্ণরূপ German Academic Exchange Service। এটি ১৯২৫ সালে চালু হয় এবং প্রতিবছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে বিভিন্ন পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অর্থায়ন করে। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। ডাড স্কলারশিপ সাধারণত নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর দেওয়া হয় এবং এটি জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের অর্থায়নে পরিচালিত হয়। বাংলাদেশের শিক্ষার্থীরাও নিয়মিতভাবে এ স্কলারশিপের মাধ্যমে জার্মানিতে পড়াশোনার সুযোগ পান।
 
সুযোগ-সুবিধা—

জার্মানিতে অন্যান্য স্কলারশিপের তুলনায় ডাডের সুযোগ-সুবিধা অনেক বেশি। এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা যেসব সুযোগ-সুবিধা পাবেন, তা হলো—

*টিউশন ফি ও পরীক্ষার ফি;

*মাসিক ভাতা ৯৯২ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪২ হাজার ১২৩ টাকা);

*উপযুক্ত ভ্রমণ ভাতা প্রদান করবে;

*স্বাস্থ্য বিমা সুবিধা দেবে;

*বাড়িভাড়া ও পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা;

*অধ্যয়ন ও গবেষণাকাজের জন্য ভর্তুকি দেবে;

*৬ মাস মেয়াদি জার্মান ভাষা কোর্স শেখাবে;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সবশেষ ডিগ্রি প্রাপ্তির ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে;

*প্রার্থীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে;

*ইংরেজি অথবা জার্মান ভাষায় আবেদন করতে হবে;

*আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে;

আরও পড়ুন: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৩২ লাখ টাকা

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৫।

ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
ইলানের মাকে হারাতে চাই না!
  • ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950