স্কলারশিপে উচ্চশিক্ষা নিন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

১৯ মে ২০২৫, ০১:১২ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করতে আবেদন করুন এখনই

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করতে আবেদন করুন এখনই © সংগৃহীত

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপের সুযোগ প্রদান করছে। ‘ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি’র ৫০ শতাংশ ছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৬ আগস্ট ২০২৫।

গ্রিফিথ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার অন্যতম খ্যাতনামা উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। ১৯৭১ সালে কুইন্সল্যান্ড রাজ্যে প্রতিষ্ঠিত এই পাবলিক বিশ্ববিদ্যালয় উদ্ভাবনী শিক্ষা ও বিশ্বমানের গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত।

সুযোগ-সুবিধা—

৫০ শতাংশ টিউশন ফি প্রদান করা হবে। 

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা—

 

*অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া অন্য কোনো দেশের নাগরিক হতে হবে। 

*একাডেমিকে ভালো ফল থাকতে হবে। 

*নতুন শিক্ষার্থী হতে হবে। স্কলারশিপের আবেদনের সময় শেষ হওয়ার আগে পড়াশোনার জন্য অফার লেটার পেতে হবে। 

*পূর্ববর্তী পড়াশোনায় জিপিএ ন্যূনতম ৬ বা তার বেশি পেতে হবে (৭ পয়েন্ট স্কেলে বা সমমানে)। 

*স্নাতক বা স্নাতকোত্তর কোর্সওয়ার্ক প্রোগ্রামে একাডেমিক এবং ইংরেজি ভাষার যোগ্যতা পূরণ করতে হবে। 

*২০২৪, ২০২৫ বা ২০২৬ সাল থেকে একজন পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে। 

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ আগস্ট ২০২৫।

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9