বদলে যাচ্ছে জামায়াতে ইসলামীর লোগো

২৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ AM
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী © টিডিসি সম্পাদিত

প্রায় ৪৭ বছর ধরে একই লোগো ব্যবহার করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সবুজ গম্বুজের ওপর দাঁড়িপাল্লা, গম্বুজের ভেতরে আরবি হরফে ‘আল্লাহু’ এবং নিচে ‘আকিমুদ্দিন’ এই চারটি বৈশিষ্ট্যই দীর্ঘদিন ধরে দলটির পরিচিতির অংশ হয়ে রয়েছে।

তবে এবার সেই প্রচলিত লোগোতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। সময়ের পরিবর্তনের সঙ্গে সংগতি রেখে দলীয় প্রতীক ও পরিচিতিকে আরও আধুনিক রূপ দিতে চায় দলটি। নতুন লোগোর নকশায় গুরুত্ব পাবে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, দলীয় স্লোগান, লাল-সবুজের রং এবং গ্রামীণ বাংলার ইতিহাস ও ঐতিহ্য।

জামায়াতের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, বর্তমানে ব্যবহৃত লোগোটি দলীয় কোনো আনুষ্ঠানিক সভা বা ফোরামে আলোচনা করে তৈরি করা হয়নি। এর আগে নতুন একটি লোগো পরীক্ষামূলকভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেটি দলের সবার কাছে গ্রহণযোগ্যতা না পাওয়ায় শেষ পর্যন্ত ওই উদ্যোগ থেকে সরে আসে নেতৃত্ব।

এবার আর পরীক্ষামূলকভাবে নয়, বরং সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন লোগো নির্ধারণ করতে চায় দলটি। এ লক্ষ্যে নেতাদের মধ্যে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে নতুন লোগো চূড়ান্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। লোগো, প্যাড ও পতাকার নতুন নকশা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে সাত সদস্যের একটি কমিটিকে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে করা হয়েছে কমিটির প্রধান।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, যে লোগোটি দেখা গেছে, সেটার ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন সভায়, কী সিদ্ধান্তের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছিল, সেটিও স্পষ্ট নয়। আরেকটি বিষয় হলো, লোগোটি খুবই সাধারণ ছিল। যদিও আমাদের বিভিন্ন প্রকাশনা ও প্রচারসামগ্রীতে এটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা নতুন কিছু ধারণা নিয়ে আসার কথা ভাবলাম।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘লোগোর নকশায় আমাদের আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন থাকবে। একই সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, প্রাকৃতিক ভূগোল, সৌন্দর্য এবং আমাদের ধারণ করা ঐতিহ্যও এতে তুলে ধরা হবে।’রাজনৈতিক সংবাদ

বদলে যাচ্ছে জামায়াতে ইসলামীর লোগো
  • ২৮ নভেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে হারল মেসির মায়ামি, শিরোপা ধরে রাখার স্বপ…
  • ২৮ নভেম্বর ২০২৬
২৩১৮ কলেজের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলন শ…
  • ২৮ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ভর্তির খুঁটিনাটি
  • ২৮ নভেম্বর ২০২৬
ওয়াশিংটন বিমানবন্দরে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ
  • ২৮ নভেম্বর ২০২৬
ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় …
  • ২৮ নভেম্বর ২০২৬