ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

০২ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৯ AM
সৌদি আরবে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি পড়তে আবেদন করুন দ্রুতই

সৌদি আরবে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি পড়তে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস। এ স্কলারশিপের কেতাবি নাম কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস স্কলারশিপ ২০২৫। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন স্কলারশিপের জন্য। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৫।

কিং ফাহাদ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস বিশ্ববিদ্যালয় সৌদি আরবের দারহামে অবস্থিত আন্তর্জাতিক মানের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসা ও ব্যবস্থাপনা প্রোগ্রামগুলো সর্বাধিক সমাদৃত। কিউএস বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং অনুযায়ী মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থানে রয়েছে। ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*মাসিক উপবৃত্তি দেবে;

*আবাসনের ব্যবস্থা আছে;

*স্বাস্থ্য বিমা সুবিধা দেবে;

*পাঠ্যপুস্তক ক্রয়ের খরচ;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনা মূল্যে খাবার;

*গবেষণা ও বই প্রকাশের সুযোগ;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

আবেদনের যোগ্যতা—

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ ন্যূনতম ৩ পেতে হবে;

*পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ ন্যূনতম ৩ পেতে হবে;

*ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং এবং ইনফরমেশন সিস্টেমের বাইরে অন্তত একটি কম্পিউটার কোর্স থাকতে হবে;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬ পেতে হবে; 

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথি—

*পাসপোর্ট;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*তিনটি রেফারেন্স লেটার;

*স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি);

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পাসপোর্ট সাইজের ছবি;

*রিসার্চ প্রপোজাল;

*আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়াশোনা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনপ্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৫।

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9