ফুল-ফ্রি স্কলারশিপে পড়াশোনার সুযোগ তুরস্কে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

১৪ জুন ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM
বিলকেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপে তুরস্কে উচ্চশিক্ষা লাভ করতে চাইলে আবেদন করুন এখনই

বিলকেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপে তুরস্কে উচ্চশিক্ষা লাভ করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

বাংলাদেশের অনেক শিক্ষার্থীর পড়াশোনার অন্যতম গন্তব্য হয়ে উঠেছে তুরস্ক। দেশটি বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে। তবে কিছু শিক্ষার্থী নিজেদের অর্থ খরচ করেও তুরস্কে পড়তে যান। তুরস্কের জনপ্রিয় অনেক স্কলারশিপের একটি হল ‘বিলকেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ’। সম্পূর্ণ অর্থায়নসহ এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৩ জুলাই ২০২৫।

বিলকেন্ট বিশ্ববিদ্যালয় তুরস্কের আঙ্কারায় অবস্থিত একটি অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর লক্ষ্য উচ্চশিক্ষা ও গবেষণায় তুরস্কের শীর্ষস্থানীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটিতে শ্রেষ্ঠত্বের কেন্দ্র তৈরি করা। 

সুযোগ সুবিধা—

*নির্বাচিত শিক্ষার্থীরা সব ধরনের টিউশন ফি মওফুক পাবেন;

*উপবৃত্তি ও আবাসন সহায়তা হিসেবে প্রতি মাসে সাড়ে চার হাজার তুর্কি লিরা প্রদান করবে; 

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*ল্যাপটপ এবং খাবার কার্ড প্রদান করবে;

*বৈজ্ঞানিক অনুষ্ঠানে যোগদানে ভ্রমণ সহায়তা দিবে;

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৪৩ লাখ টাকা

অধ্যয়নের বিষয়—

ফলিত প্রযুক্তি, ব্যবস্থাপনা, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, নকশা ও স্থাপত্য, প্রকৌশল, ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, সংগীত ও পরিবেশনা শিল্পকলা, সামাজিক বিজ্ঞান স্নাতক স্কুল, স্নাতক স্কুল অব এডুকেশন।

আবেদনের যোগ্যতা—

*তুরস্কের নাগরিকসহ যে কোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন;

*স্নাতক শিক্ষার্থীদের আবেদনে সিজিপিএ ন্যূনতম ২.৮০ থাকতে হবে;

*স্নাতকোত্তর শিক্ষার্থীদের আবেদনে সিজিপিএ কমপক্ষে ২.৮০ থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে কমপক্ষে ৬.৫ স্কোর থাকতে হবে; 

আরও পড়ুন: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৩২ লাখ টাকা

আবেদনপদ্ধতি—

অনলাইনে আবেদন করা যাবে। আবদেন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ জুলাই ২০২৫।

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬