সড়ক ও জনপথ অধিদপ্তরে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © টিডিসি সম্পাদিত
ইন্টার্ন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ২৬-২০২৭ অর্থবছরে ৬ মাস মেয়াদি 'ইন্টার্নশিপ' পদে ৫ কর্মী নিয়োগে ৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সড়ক ও জনপথ অধিদপ্তর;
পদের নাম: ইন্টার্ন;
পদসংখ্যা: ৫টি;
মাসিক ভাতা: ১০,০০০ টাকা;
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
আবেদনের যোগ্যতা: পুরঃকৌশল বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি থাকতে হবে;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিজ্ঞপ্তির নিচের দিকে বিদ্যমান আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'নির্বাহী প্রকৌশলী, সওজ, প্রশাসন ও সংস্থাপন, সড়ক ভবন, তেঁজগাও, ঢাকা (কক্ষ নম্বর-৫০৫, ব্লক-এ)' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: সড়ক ও জনপথ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট