কর্নেল বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স: এক ক্লিকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ

২৭ নভেম্বর ২০২৫, ০৬:১৬ PM
কর্নেল বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স করতে চাইলে আবেদন করুন দ্রুতই

কর্নেল বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ আইভি লিগ প্রতিষ্ঠান কর্নেল বিশ্ববিদ্যালয় এবার বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য চালু করেছে ফ্রি অনলাইন কোর্স। edX প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই অভিজ্ঞ অধ্যাপকদের কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন।

এই কোর্সগুলোতে শিক্ষার্থীরা চাইলে বিনা মূল্যে ‘audit’ মোডে অংশ নিতে পারবেন। তবে কোর্স শেষে সার্টিফিকেট সংগ্রহ করতে হলে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আবেদন করা যাবে।  কোর্সভেদে আবেদন ও ক্লাস শুরুর সময় ভিন্ন হতে পারে।

কোর্সের ধরন ও বিশেষ সুবিধা

*প্রাথমিক থেকে মধ্যম স্তর পর্যন্ত বিভিন্ন বিষয়ের ওপর কোর্স করা যাবে;

*বেশির ভাগ কোর্সই self-paced, অর্থাৎ নিজের সুবিধামতো সময়ে শেখার সুযোগ;

*অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ;

*আইভি লিগ প্রতিষ্ঠানের কোর্স করার অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ;

আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা

আবেদনের যোগ্যতা

*বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*বয়স বা পূর্ব অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা নেই (কোর্সভেদে ভিন্ন হতে পারে);

*ইন্টারনেট সংযোগ ও মোবাইল বা কম্পিউটার থাকতে হবে;

*ফ্রি অডিট অপশনে শেখা যাবে, আর সার্টিফিকেট চাইলে সামান্য ফি দিতে হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে

আবেদন প্রক্রিয়া

১. edX প্ল্যাটফর্মে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে;

২. পছন্দের কোর্স নির্বাচন করে এনরোল করতে হবে;

৩. আবেদন করার আগে যোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে;

৪. নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬