স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ AM
যুক্তরাষ্ট্রে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে

যুক্তরাষ্ট্রে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়। ‘ইয়েল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৬’ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৫। 

ইয়েল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেন শহরে অবস্থিত এবং ১৭০১ সালে প্রতিষ্ঠিত হয়। ইয়েল যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং প্রতিবছর বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থাকে।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদান করবে;

*পরিবহন, গবেষণা ও প্রশিক্ষণ ভাতা;

*সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ;

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ুন হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৯৮ লাখ টাকা, গবেষণার সুযোগ দুই বছর

আবেদনের যোগ্যতা—

 

*বৈধ পাসপোর্টধারী হতে হবে;

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস স্কোর ৭ বা তার বেশি থাকতে হবে;

*বাৎসরিক পারিবারিক আয় USDA Nutrition & Food Service Income Guidelines-এর মধ্যে থাকতে হবে

*আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা বিশেষ বিবেচনা পাবেন;

আরও পড়ুন: প্রেসিডেনশিয়াল স্কলারশিপে স্নাতকের সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৩০ লাখ টাকা

প্রয়োজনীয় নথিপত্র—

*পাসপোর্টের কপি;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পূর্ববর্তী অ্যাকাডেমিক ফলাফলের কপি;

*বৈধ ভিসা;

*অনলাইন আবেদনের কপি;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে৷ আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ডিসেম্বর ২০২৫।

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081