শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?

১৮ মার্চ ২০২৬, ১২:৪৯ PM
ঈদ

ঈদ © সংগৃহীত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান। চাঁদ দেখা সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলিম বিশ্ব উদ্‌যাপন করবে পবিত্র ঈদুল ফিতর। বুধবার (১৮ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন সৌদি আরবের নাগরিকরা। এদিন সৌদিতে ১৪৪৭ হিজরি সনের ২৯ রমজান।

আজ সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার। আর যদি চাঁদ দেখা না যায়; তবে আরও একদিন রোজা রাখার সুযোগ পাবেন দেশটির মুসলমানরা।

যদিও জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, 'এবার আরব দেশগুলোতে রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।'

ভৌগোলিক নিয়ম অনুযায়ী, সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আগামী ২১ মার্চ (শনিবার)। তবে বিষয়টি চূড়ান্ত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার (১৭ মার্চ) জনসাধারণের প্রতি অনুরোধ জানান, যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে তা যেন নিকটস্থ আদালত বা রেজিস্ট্রারে অবগত করেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬