বিনা মূল্যে দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যে। “ওয়ান ইয়াং ওয়ার্ল্ড স্কলারশিপ“ এর আওতায় নির্বাচিত ১৮ থেকে ৩০ বছর বয়সী শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের ১৯০টির বেশি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৭ মার্চ ২০২৬।
দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট-২০২৬ সাউথ আফ্রিকার কেপ টাউনে চলতি বছরের ৩ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। নেতৃত্বের দক্ষতাসম্পন্ন তরুণ, যারা জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জ নিতে চান, তাদের জন্যই এই বৃত্তি। এ ছাড়া যারা দেশে-বিদেশে শিক্ষা ও দক্ষতা বাড়িয়ে কাজ করতে চান, তারাও এই বৃত্তিতে আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
*প্রোগ্রামের সম্পূর্ণ খরচ বহন করা হবে;
*বিমানে যাওয়া-আসার খরচ প্রদান করবে;
*প্রোগ্রাম চলাকালীন সময় হোটেলে থাকার ব্যবস্থা করবে;
*প্রোগ্রাম চলাকালীন সময় ক্যাটারিং, সকালের নাশতা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা;
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
আবেদনের যোগ্যতা
*আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;
*চলতি বছরের ৩ থেকে ৬ নভেম্বর সাউথ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠেয় দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে সার্বক্ষণিক থাকার মানসিকতা থাকতে হবে;
*ইতিবাচক পরিবর্তনের জন্য প্রমাণিত প্রতিশ্রুতি থাকতে হবে;
*নেতৃত্বের দক্ষতা থাকতে হবে;
*স্থানীয় ও বৈশ্বিক বিষয়ে ধারণা থাকতে হবে;
*জলবায়ু ও পরিবেশগত চ্যালেঞ্জ বা শিক্ষা ও দক্ষতাভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রভাবশালী ও উদ্ভাবনী সমাধান তৈরির রেকর্ড থাকতে হবে;
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে
প্রোগ্রামে যা যা থাকবে
*কার্বন নির্গমন হ্রাস করে এমন প্রচেষ্টা করা, একটা মাপকাঠি নির্দিষ্ট করা;
*প্রযুক্তি, সক্রিয়তা, অনুষ্ঠান, নীতি, প্রাকৃতিক সমাধান বা অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হ্রাস করা;
*জলবায়ু মোকাবিলার পদক্ষেপ নিতে সম্প্রদায়ের মধ্যে বা বিশ্বজুড়ে ব্যক্তিদের ক্ষমতায়ন;
*জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগের প্রভাব হ্রাস এবং স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য পরিকল্পনা ও কৌশল তৈরি;
*দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতির কারণে যারা পিছিয়ে আছে, তাদের জন্য শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি;
*মেধার ঘাটতি আছে, এমন এলাকাসহ ভবিষ্যত কর্মশক্তির জন্য প্রস্তুত করতে দক্ষতা বিকাশ বা শেখার সুযোগ;
*উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, নতুন ধরনের কর্মসংস্থান সৃষ্টি বা কর্মসংস্থানের ঐতিহ্যগত বাধা অতিক্রম করার সুযোগ;
আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ মার্চ ২০২৬।