একই সময়ে একই মহল্লায় পাওয়া গেল দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ

১৮ মার্চ ২০২৬, ০১:৩৫ PM
মুসান্না গালিব মিম ও শেখ শরিফ

মুসান্না গালিব মিম ও শেখ শরিফ © সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় একই এলাকায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লায় তাদের মরদেহ পাওয়া যায়।

দুই যুবক হলেন- আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) ও বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা ‍দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিমের বাবা-মা বাড়িতে ছিলেন না। মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তিনি আত্মহত্যা করেছেন।

একই সময়ে শরিফের বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়িতে অসুস্থ মা থাকা সত্ত্বেও ঘটনা টের পাননি তিনি। পুলিশ দুই মৃত্যুর মধ্যে সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছে।

আরও পড়ুন: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মামুনের

প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তাদের এ পথ বেছে নেওয়ার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন গণমাধ্যমকে বলেন, তারা দুজন বন্ধু। ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তারা দুজনেই মাদকাসক্ত ছিলেন বলে মনে হচ্ছে। কী কারণে আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬