ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একসঙ্গে প্রাণ গেল বাবা-মা-ছেলের

১৭ মার্চ ২০২৬, ১১:২৪ AM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকী ছবি

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শরিফুল ইসলামের (৩৫) বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে বলে জানা গেছে। আহত আরও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

আরও পড়ুন: অকালেই ঝরে গেল নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাবিবার প্রাণ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাটগ্রামে বেসরকারি এনজিওতে চাকরি করতেন নিহত শরিফুল। মঙ্গলবার ঈদের ছুটিতে বাড়ি যেতে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রওনা দেন। 

মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলে নিহত হন। গুরুতর আহত মেয়েকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬