কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে নৌকা উল্টে প্রাণ গেল যুবকের

১৫ মার্চ ২০২৬, ০১:২৮ PM
ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে মিন্টু মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে

ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে মিন্টু মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে © টিডিসি

কুড়িগ্রামের চিলমারীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নৌকা উল্টে ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে মিন্টু মিয়া (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ফরিদ হোসেন (৩২) নামের আরেক যুবক নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চিলমারী উপজেলার কড়াইবরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নিজেদের নৌকা দেখতে যান নৌকার মালিক মিন্টু মিয়া ও ফরিদ হোসেন। ঝড়ের তীব্রতায় ঘাটে বাঁধা একটি নৌকা দড়ি ছিঁড়ে মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে ঝড়ের তাণ্ডবে ফরিদ হোসেন ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে নিখোঁজ হন বলে স্থানীয়রা জানান। নিখোঁজ ফরিদ হোসেনকে উদ্ধারের জন্য স্বজন ও এলাকাবাসী রাত থেকেই নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিহত মিন্টু মিয়া ওই এলাকার শাহার উদ্দিনের ছেলে এবং নিখোঁজ ফরিদ হোসেন ইসহাক আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর মিয়া জানান, ঘাটে বাঁধা নৌকা দেখতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়েন তারা। এ সময় একটি নৌকা মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ফরিদ হোসেন নদীতে পড়ে নিখোঁজ হন। 

আজ রোববার সকাল ৯টার দিকে মিন্টু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। তবে নিখোঁজ ফরিদকে উদ্ধারে স্বজন ও এলাকাবাসী এখনো নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ডিউটি অফিসার আছমা আক্তার বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ নিয়ে গুঞ্জন, আলোচ…
  • ১০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভাইরাল দাঁড়িপাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রশিল্পী
  • ১০ আগস্ট ২০২৬
ফুটবলে বেজোসের বড় পদক্ষেপ, লিভারপুলের এক-তৃতীয়াংশ কিনতে এগি…
  • ১০ আগস্ট ২০২৬