রামুতে সিএনজি-ডাম্পারের দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু, আহত ৩

১৩ মার্চ ২০২৬, ১০:০৮ AM
কক্সবাজার

কক্সবাজার © সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন সিএনজি যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলী দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লিংকরোডমুখী একটি বেপরোয়া ডাম্পার ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে ডাম্পারটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশের একটি বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই কন্যা শিশুর মৃত্যু হয়।

নিহতরা হলেন খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া এলাকার মাওলানা ফরিদ আহমদের মেয়ে বুশরা বিনতে ফরিদ (৭) এবং পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের মেয়ে জান্নাতুল মাওয়া প্র. মনি (১৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬