উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফ ইয়ুথ ক্লাবের ঈদ উপহার বিতরণ

১২ মার্চ ২০২৬, ০৫:৫৩ PM
উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফ ইয়ুথ ক্লাবের ঈদ উপহার বিতরণ

উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফ ইয়ুথ ক্লাবের ঈদ উপহার বিতরণ © সংগৃহীত ও সম্পাদিত

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বিআরএফ ইয়ুথ ক্লাব। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ক্যাম্পে ঘুরে ঘুরে দরিদ্র পরিবারের শিশুদের মাঝে ঈদের কেনাকাটার জন্য নগদ এক হাজার টাকা করে বিতরণ করেন।

উপহার বিতরণ কার্যক্রমে সুবিধাবঞ্চিত পরিবারের তালিকা প্রস্তুতে সহযোগিতা করেন চট্টগ্রামের জামিয়াতুন নূর আল আলামিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি বোরহান উদ্দিন।

বিআরএফ ইয়ুথ ক্লাব কক্সবাজার শাখার আহ্বায়ক আব্দুল মুবিন বলেন, রোহিঙ্গারা আমাদের মেহমান। ঈদের আনন্দ তাদের মাঝেও পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও রোহিঙ্গা ভাইবোনদের জন্য আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের অংশগ্রহণে রক্তদান, জনস্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা, পাঠচক্র, সেবামূলক ও গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬