দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু

আকরিদা জান্নাত

আকরিদা জান্নাত © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় দোলনায় খেলতে গিয়ে আকরিদা জান্নাত (১০) নামের এক মাদ্রাসার ছাত্রীর ওড়না গলায় পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিজের বাড়ির উঠানে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

আকরিদা জান্নাত দুবাইপ্রবাসী জিয়াউর রহমানের আদরের মেয়ে এবং স্থানীয় একটি ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফোরকানিয়া মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আকরিদা বাড়ির উঠানে দোলনায় খেলছিল। এ সময় অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না দোলনার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে গুরুতর অবস্থার সৃষ্টি হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে সে মৃত্যুবরণ করে।

পরিবার সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কিছুদিন আগে আকরিদার জন্য নতুন পোশাক কেনা হয়েছিল। কিন্তু সেই আনন্দের আগেই তার এমন মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে শোকাহত করে তুলেছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬