কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ

১৪ মার্চ ২০২৬, ০১:৫৫ AM
নিহত কলেজ শিক্ষক চাষী সাইফুল ইসলাম

নিহত কলেজ শিক্ষক চাষী সাইফুল ইসলাম © সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর বাজার এলাকায় সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত চাষী সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং মুরাদনগরের ওই বাসায় একাই বাস করতেন। ২০২২ সালের ১ নভেম্বর থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন চাষী সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তাকে কোথাও দেখা না যাওয়ায় এবং বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে সাইফুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬