গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ

০৩ মার্চ ২০২৬, ০৮:০২ PM
এনসিপি’র কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে নাহিদ ইসলাম

এনসিপি’র কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে নাহিদ ইসলাম © টিডিসি

গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সকল সংস্কার বাস্তবায়ন করার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না। আজ মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লার স্টেশন ক্লাবে এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে এই দাবি জানান তিনি। 

তিনি বলেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে। আমরা সেটা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, আমাদেরকেও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মত স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ। এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না।

এসময় ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গ তুলে নাহিদ লেন, শেখ হাসিনা এবং শহিদ হাদি ভাইয়ের খুনীদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন। 

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ২৮ মে ২০২৬
২০৩০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা ছাড়াবে অতীতের সব রেকর্ড
  • ২৮ মে ২০২৬
স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড— প্রাণ গেল ঘুমিয়ে থাকা …
  • ২৮ মে ২০২৬
স্থগিত হলো তিতুমীর কলেজ শিবিরের কোরবানির আয়োজন, কর্তৃপক্ষ ব…
  • ২৮ মে ২০২৬
মোংলা বন্দর কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১৩৯, সময় বাড়ল আবেদনের
  • ২৮ মে ২০২৬
হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে বাংলাদেশ ব্যা…
  • ২৮ মে ২০২৬