নোয়াখালীতে এনসিপি নেতার ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

০৩ মার্চ ২০২৬, ০১:৪৪ PM
হামলার শিকার মোহাম্মদ ইয়াসিন আরাফাত

হামলার শিকার মোহাম্মদ ইয়াসিন আরাফাত © সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২ মার্চ) বিকেলে নেয়াজপুর ইউনিয়নে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত (২৬); ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের করিমপুর গ্রামে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সেক্রেটারি মো. জীবন প্রকাশ তাজু ও সহসভাপতি ইয়াসিন রাজুর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।  আহত মোহাম্মদ ইয়াসিন আরাফাত নেয়াজপুর ইউনিয়নের করিমপুর গ্রামের মো. নিজাম উদ্দিন খন্দকারের ছেলে। এ ছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নোয়াখালীর একজন সক্রিয় কর্মী ছিলেন।

ভুক্তভোগী ইয়াসিন আরাফাত বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের পক্ষে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ভোট করাকে কেন্দ্র করে নেয়াজপুর ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মো. জীবন প্রকাশ তাজু ও সাবেক সহসভাপতি ইয়াসিন রাজুর নেতৃত্বে করিমপুর মসজিদ সংলগ্ন স্থানে অজ্ঞাত ১০-১৫ জন সন্ত্রাসী ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরবর্তী সময়ে আমি অজ্ঞান হয়ে পড়লে আমাকে মোটরসাইকেলযোগে অপহরণ করে ইউনিয়নের ধৈন্যপুর নামক স্থানে নিয়ে যায় এবং সেখানেও এলোপাতাড়ি মারধর করে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে প্রাণে বেঁচে যাই।’

জানা যায়, এঘটনায় ভুক্তভোগী ইয়াসিন আরাফাত বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে বিবাদী করে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নোয়াখালী নেতারা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি প্রদান করেছেন।

স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9