আপ বাংলাদেশ ভেঙে নতুন দল শিগগির, প্রস্তাবনায় কয়েকটি নাম—নেতৃত্বে কারা থাকছেন?

০৩ মার্চ ২০২৬, ০৫:২৩ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৭:০৯ PM
আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তে অনড় রয়েছেন

আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তে অনড় রয়েছেন © টিডিসি

‘ইউনাইটেড পিপল’স বাংলাদেশ’ বা ‘আপ বাংলাদেশ’ -এর ভাঙনের গুঞ্জনের মধ্যেই প্লাটফর্মটির একটি অংশ দ্রুতই রাজনৈতিক দলের ঘোষণা করতে যাচ্ছে। প্রধান সংগঠক নাঈম আহমাদের নেতৃত্বে এই অংশটি মধ্য-ডানপহ্নি দলগঠনের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেছেন। নতুন এই রাজনৈতিক দলের কয়েকটি নাম প্রস্তাবও করা হয়েছে বলে জানা গেছে। দুই-একদিনের মধ্যে দলের নাম ও রূপরেখা চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। 

আপ বাংলাদেশ সূত্র বলছে, প্রধান সংগঠক নাঈম আহমাদ রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তে অনড় রয়েছে। একটি সমন্বিত টিমের মাধ্যমে প্রাথমিক সাংগঠনিক কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। দল গঠনের জন্য সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনা ও বৈঠক করছেন তারা। এছাড়া মাধ্যমে দলের রূপরেখা ও ঘোষণাপত্রের বিষয়ে মতামত নেওয়া হচ্ছে। এমতাবস্থায় দলের বাকি ৪ নেতা আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন সুলতানা ইরার অবস্থান নিয়েও সংগঠনের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। 

জানা গেছে, নাঈম আহামাদের নেতৃত্বে থাকা অংশটি রাজনৈতিক দলের নাম ও রূপরেখার বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নিচ্ছেন। বর্তমানে পাঁচটি নাম আলোচনায় রয়েছে। সেগুলো হলো— ন্যাশনাল আজাদি পার্টি (এনএপি), জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি/ ন্যায় ও গণতন্ত্র দল (জেডিপি), ন্যাশনাল লিবার্টি পার্টি (এনএলপি), ন্যাশনাল ইউনিটি পার্টি/ জাতীয় ঐক্য দল (এনইউপি), বাংলাদেশ আইডিয়াল পার্টি (বিআইপি)। এছাড়া ধর্মীয় মূল্যবোধের সুরক্ষা, জুলাই সনদের বাস্তবায়ন, বিদেশি আগ্রাসন থেকে দেশকে নিরাপদ রাখা, পানি-প্রাণ-প্রকৃতির সুরক্ষা, বিনামূল্যে কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাসহ ১২ দফা কর্মসূচি সামনে রাখার পরিকল্পনা রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে নাঈম আহমাদে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাজনৈতিক দল গঠনের দিকে আমরা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছি। ইতোমধ্যে আমাদের ঘোষণাপত্রের খসড়া সম্ভাব্য নেতাকর্মীদের কাছে পাঠানো হচ্ছে। সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হলে শিগ্‌গিরই আমরা একটি মধ্য-ডানপন্থি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করব।

এরআগে জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে গড়ে ওটা রাজনৈতিক প্লাটফর্ম আপ বাংলাদেশে ভাঙনের গুঞ্জন ওঠে। জানা গেছে, প্লাটফর্মটিকে রাজনৈতিক দলে রূপ দেওয়াকে কেন্দ্র করে মতদৈত্বতার সৃষ্টি হয় নেতাদের মধ্যে। এমতাবস্থায় আপ বাংলাদেশকে একটি প্রেসার গ্রুপ হিসেবে কার্যক্রম অব্যাহত রাখার কথা রয়েছে। আর শীর্ষ নেতাদের মধ্যে আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ একটি অংশ তাদের অবস্থান এখনও স্পষ্ট করেননি। সেক্ষেত্রে তারা প্লাটফর্ম ছেড়ে কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে পারেন বা রাজনীতি থেকে সরে এসে নিজেদের ক্যারিয়ারে ফিরে যেতে পারেন। 

সূত্র বলছে, আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, হিজবুল্লাহ আরেফিন, শাহরিন সুলাতানা ইরা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হতে পারেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও আলী আহসান জুনায়েদের মধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে কোনো পক্ষ থেকেই স্পষ্ট কিছু জানানো হয়নি। 

আপের এই শীর্ষ নেতাদের গন্তব্য নিয়ে জানতে চাইলে নাঈম আহমাদ বলেন, তারা প্লাটফর্মেই থাকবেন বলে জানিয়েছেন, এনসিপিতে যাওয়ার ব্যাপারে আমাদের মধ্যে কোন আলোচনা হয়নি। তবে এনসিপিতে যদি তারা যুক্ত হয়, সেটা তাদের জন্য আত্মাঘাতি সিদ্ধান্ত হবে। কারণ এনসিপি থেকে বের হয়ে এসে তারা আপ বাংলাদেশে যুক্ত হয়েছিলো।

যদিও সম্প্রতি সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নাঈম আহমেদ লেখেন, বাকি টপ লিডারদের ব্যাপারে আমি নিজেও কনফিউজড। আমার ধারণা, তারা হয়তো রাজনীতি ছেড়ে দেবেন অথবা নিজেদের ক্যারিয়ারে ফিরে যাবেন। তারা যা-ই করুন না কেন, নেতাকর্মীদের যথাযথ রূপরেখা বা পথ দেখানো উচিৎ। দল গঠন-সংক্রান্ত ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি। এ বিষয়েও তাদের অবস্থান আমার কাছে অস্পষ্ট! 

এবিষয়ে আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। 

সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9