আপ বাংলাদেশ

শীর্ষ নেতাদের নিয়ে কনফিউজড, মধ্যপন্থী রাজনৈতিক দল গড়ার ঘোষণা প্রধান সংগঠকের

০১ মার্চ ২০২৬, ০১:৫২ AM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ০১:৫৭ AM
নাইম আহমাদ

নাইম আহমাদ © টিডিসি ফটো

আপ বাংলাদেশ শীর্ষ নেতাদের অবস্থান নিয়ে বিভ্রান্তির কথা জানিয়ে মধ্যপন্থী রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রধান সংগঠক নাইম আহমাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন এবং টপ লিডারশিপের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'একটি স্বপ্ন নিয়ে আমরা ‘আপ বাংলাদেশ’ শুরু করেছিলাম। আর মোটা দাগে সেই স্বপ্নটি ছিল—“একটি রাজনৈতিক দল গঠনের নিমিত্তে গঠিত একটি প্ল্যাটফর্ম।” নেতাকর্মীদের কাছে আমাদের কমিটমেন্ট ছিল, নির্বাচনের পর আমরা সেই কাঙ্ক্ষিত দল ঘোষণা করব। কিন্তু আমরা ‘আপ বাংলাদেশ’-এর শীর্ষ নেতৃবৃন্দ এ বিষয়ে নেতাকর্মীদের যথাযথ নির্দেশনা ও রূপরেখা দিতে ব্যর্থ হয়েছি। এরই মধ্যে টপ লিডারশিপের অনেকে অন্য একটি দলে যুক্ত হচ্ছেন—এমন সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রচারিত হওয়ায় আরও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।'

শীর্ষ নেতাদের ব্যাপারের নিজের বিভ্রান্তির কথা উল্লেখ করে বলেন, 'এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য হলো, আমি অন্য কোনো দলে যুক্ত হচ্ছি না। বাকি টপ লিডারদের ব্যাপারে আমি নিজেও কনফিউজড। আমার ধারণা, তারা হয়তো রাজনীতি ছেড়ে দেবেন অথবা নিজেদের ক্যারিয়ারে ফিরে যাবেন। তারা যা-ই করুন না কেন, নেতাকর্মীদের যথাযথ রূপরেখা বা পথ দেখানো উচিৎ। দল গঠন-সংক্রান্ত ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি। এ বিষয়েও তাদের অবস্থান আমার কাছে অস্পষ্ট! '

মধ্যমপন্থী রাজনৈতিক দল গড়ার ব্যাপারে বলেন, ‘আপ বাংলাদেশ’-এর প্রধান সংগঠক হিসেবে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যখন এ বিষয়ে জানতে চান, তখন আমাকে অস্পষ্ট উত্তর দিতে হয়। এমতাবস্থায় আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, শিগগিরই একটি মধ্যপন্থী রাজনৈতিক দল গড়ে তোলার বিষয়ে আমি মনোনিবেশ করব। আল্লাহ আমাদের সহায় হোন।'

সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9