আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে, অভিযোগ নাহিদের

০২ মার্চ ২০২৬, ০৯:১৮ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৯:১৮ PM
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের লড়াই শেষ হয়নি। বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম নতুন করে শুরু করতে হবে। জুলাই সনদ ও গণভোটের যে গণরায়ের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, সেই রায়কে বাতিল করতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে। আজ সোমবার (২ মার্চ) চট্টগ্রামে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আদালতকে দলীয় এজেন্ডার হাতিয়ার বানানোর পরিণতি ভয়াবহ হবে। অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এ পথেই পতনের দিকে গিয়েছিল। আমরা বর্তমান সরকারের কাছে স্পষ্ট দাবি জানাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। জনগণের রায়ের ওপর দাঁড়িয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হোক।

তিনি আরও বলেন, এখনো ফ্যাসিবাদী শক্তির আস্ফালন পুরোপুরি বন্ধ হয়নি। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, এনসিপি এবং পতিত আওয়ামী লীগ একসঙ্গে চলতে পারে না। যে এলাকায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট কার্যক্রম শুরু হবে, সেখানে হয় আওয়ামী লীগ থাকবে, নয় এনসিপি থাকবে। যে এলাকায় ফ্যাসিবাদী রাজনীতির কার্যক্রম শুরু হবে, সেখানে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলাই আপনাদের দায়িত্ব।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬
‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পূনঃর্নির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬
মেসির জাদুতে মুগ্ধ মায়ামি কোচ
  • ৩০ আগস্ট ২০২৬