ফ্যাসিস্টের দোসর বলায় জামায়াতের ইফতার থেকে উঠে চলে গেলেন বিকেএমইএ সভাপতি

০৩ মার্চ ২০২৬, ০৭:৩৬ PM
জামায়াত ইসলামীর পেশাজীবী ফোরাম ইফতার মাহফিলের আয়োজন করে

জামায়াত ইসলামীর পেশাজীবী ফোরাম ইফতার মাহফিলের আয়োজন করে © টিডিসি

নারায়ণগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে ফ্যাসিস্টের দোসর বলাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন অনুষ্ঠানে উপস্থিত বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াত ইসলামীর পেশাজীবী ফোরামের ইফতার মাহফিলের আয়োজন করে। 

প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, ওই অনুষ্ঠানে আব্দুল্লাহ আল আমিন ও মোহাম্মদ হাতেম অতিথি হিসেবে ছিলেন। আব্দুল্লাহ আল আমিন তার বক্তব্যের শুরুতে বলেন, ‘ফ্যাসিস্ট দোসররা থাকার কারণে আমি আজ এখানে বসতে পারছি না।’ এরপরই অতিথি সারিতে থাকা মোহাম্মদ হাতেম উঠে বের হয়ে যান। এসময় তার অনুসারিরাও তার সাথে বের হতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। 

এদিকে এনসিপির মিডিয়া সেল এক বার্তায় দাবি করেছে, ওই অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘিরে ধরে মব সৃষ্টি করেন হাতেমের সমর্থকরা। অনুষ্ঠানে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন। বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, 'আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।' এরপর পরেই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মোহাম্মদ হাতেম বর্তমানে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন । এরআগে গতবছর নভেম্বরে নারায়ণগঞ্জের একটি অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীরা তাকে 'আওয়ামী লীগের দোসর' হিসেবে আখ্যা দিয়ে অনুষ্ঠান থেকে বের করে দেন এবং 'ভুয়া-ভুয়া' স্লোগান দেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে এই ব্যবসায়ী নেতার বিরুদ্ধে।

কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলের উচ্চতর গ্রেডের কী হবে, যা ছিল সচিব কমিটির স…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9