বাংলা উইকিপিডিয়ায় সার্চের শীর্ষে নির্বাচন-বিএনপি, জামায়াতের অবস্থান কত, দেখুন শীর্ষ ১০ তালিকা

০২ মার্চ ২০২৬, ১০:২৭ PM
বাংলা উইকিপিডিয়ায়

বাংলা উইকিপিডিয়ায় © লোগো

ফেব্রুয়ারি মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত দশটি নিবন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা শীর্ষ ১০ এর মধ্যে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ আলোচিত আরও অনেক বিষয়।

প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬’। এ পাতাটি পড়া হয়েছে মোট ১ লাখ ৫২ হাজার ৯২১ বার। এর পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’ এটি পঠিত হয়েছে ৯৭ হাজার ২৬৯ বার। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। এ পাতাটি পড়া হয়েছে ৫৭ হাজার ৯১১ বার।

শীর্ষ ১০-এর তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫৪ হাজার ৩৩০ বার এবং শিক্ষমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ৫১ হাজার ৩৭ বার। ষষ্ঠ অবস্থানে রয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’, যার পাতাটি ভিজিট করা হয়েছে ৪৫,৫৪৩ বার। আলোচিত বিষয় ‘এপস্টিন ফাইলস্’ ৪৪ হাজার ৮৭৫ বার পঠিত হয়ে সপ্তম স্থান দখল করেছে।

তালিকায় অষ্টম স্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান (রাজনীতিবিদ) এর নিবন্ধটি পঠিত হয়েছে ৩৮,৪১২ বার। এর ঠিক পরেই নবম অবস্থানে রয়েছে রাজনৈতিক দল ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’। এটি পড়া হয়েছে ৩৬ হাজার ৯৩৮ বার। তালিকার দশম স্থানে রয়েছে নির্বাচনী আসন ‘ঢাকা-৮’ এর পাতাটি দেখা হয়েছে ৩৫,৩৫৭ বার।

ইন্টার্নশিপের সুযোগ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়…
  • ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
  • ১৭ অক্টোবর ২০২৬
ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬