পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি উন্মুক্ত করার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ PM
পাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ

পাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্ররাজনীতি উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ মিছিল বের করেন তারা। এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ‘জুলাই-৬’ হল, স্বাধীনতা হল, স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। 

এ সময় তারা ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘যুগে যুগে জিতলো কারা জিয়ার সৈনিকেরা’, ‘যে জিয়া জনতার সে জিয়া মরে নাই’ প্রভৃতি স্লোগান দেন। মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

এ সময় পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কে. এম তরিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে অনেকের সুবিধা হয়। রাজনীতি নিষিদ্ধ রাখলে অনেকের গদি ধরে রাখতে সুবিধা হয়। ২০২৪ সালে অবৈধভাবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। আমরা তখন এর প্রতিবাদ করেছিলাম, কিন্তু প্রশাসন কিছু বলেনি।’

তিনি বলেন, ‘গত কয়েক মাসে আমরা একাধিকবার প্রশাসনকে রাজনীতি চালু করার জন্য স্মারকলিপি দিয়েছি, কিন্তু প্রশাসন এই বিষয়ে কোনও কর্ণপাত করেননি। অনতিবিলম্বে যদি রাজনীতি উন্মুক্ত করে দেওয়া না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচীতে যাব।’

আরও পড়ুন: এখন থেকে পুনঃভর্তি ফি নিতে পারবে না শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, ‘এ দেশে স্বৈরশাসক ছিলেন শেখ হাসিনা। ৫ আগস্টের পর সবার স্বাধীনভাবে গণতান্ত্রিক চর্চার অধিকার তৈরী হয়েছে, কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল আমাদের অধিকারকে খর্ব করার জন্য রাজনীতি নিষিদ্ধ করেছে। আমরা বর্তমান প্রশাসনকে বলতে চাই, আমরা আমাদের অধিকার চাই, আপনারা আমাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিন।’

এ সময় পাবিপ্রবি শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক  ওলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলিভসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬